ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ১৭ জুন, ২০২৬

বরিশালে পল্লী বিদ্যুৎ সমিতির অভিযানে ২৩ সংযোগ বিচ্ছিন্ন

বরিশাল ব্যুরো

বরিশাল ব্যুরো

জুন ১৭, ২০২৬, ১২:২১ পিএম

বরিশালে পল্লী বিদ্যুৎ সমিতির অভিযানে ২৩ সংযোগ বিচ্ছিন্ন
প্রতীকী ছবি

বরিশালের গৌরনদীতে বিদ্যুৎ খাতে শৃঙ্খলা রক্ষা, বকেয়া বিল আদায় এবং অবৈধ বিদ্যুৎ ব্যবহার প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ পাওয়ায় এক গ্রাহকের কাছ থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই অভিযানে বিদ্যুৎ বিল বকেয়া থাকায় আরও ২৩টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

মঙ্গলবার বিকেলে গৌরনদী পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর উদ্যোগে এ অভিযান পরিচালিত হয় বলে নিশ্চিত করেছেন পল্লী বিদ্যুৎ সমিতির গৌরনদী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) প্রকৌশলী মো. এ. হালিম খান।

অভিযানে বার্থী ইউনিয়নের নন্দনপট্টি গ্রামের মিজান সরদারের ছেলে রবিউল সরদারের বিরুদ্ধে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসানের নির্দেশে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে অর্থ আদায় করা হয়।

একই দিনে বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে দীর্ঘদিনের বকেয়া বিলের কারণে ২৩ জন গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

ডিজিএম মো. এ. হালিম খান বলেন, বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ডের নির্দেশনা এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তত্ত্বাবধানে এ বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বিদ্যুৎ খাতে শৃঙ্খলা রক্ষা, বকেয়া আদায় ও অবৈধ সংযোগ বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, বিদ্যুৎ একটি জাতীয় সম্পদ। এর সঠিক ব্যবহার ও নিয়মিত বিল পরিশোধ সেবার ধারাবাহিকতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও বিদ্যুৎ চুরি ও বকেয়া বিলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

এম জি
 

Link copied!