ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ২০ জুন, ২০২৬
নাসিরুদ্দীন পাটোয়ারী

সংস্কার ইস্যুতে সরকারকে একবিন্দুও ছাড় নয়

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ২০, ২০২৬, ০৩:১৬ এএম

সংস্কার ইস্যুতে সরকারকে একবিন্দুও ছাড় নয়

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারী বলেছেন, সংস্কার বাস্তবায়নের দাবিতে তাদের অবস্থান অনড়। এ বিষয়ে সরকারকে একবিন্দুও ছাড় দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।

শুক্রবার (১৯ জুন) দুপুরে বাগেরহাটে খানজাহান আলী (রহ) এর মাজার ঘাটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নাসিরুদ্দীন পাটোয়ারী বলেন, ভারতীয় ফ্যাসিবাদ থেকে বের হয়ে ইসলাম, সার্বভৌমত্ব, বিচার ও সংস্কারের প্রশ্নে এনসিপি কাজ করছে। তাঁর দাবি, সংস্কারের পক্ষে ৭৫ শতাংশ ভোট পড়লেও তা বাস্তবায়ন করা হচ্ছে না। এ কারণে ভোটাধিকার ও সংস্কারের দাবিতে তারা আন্দোলন চালিয়ে যাবেন।

তিনি জানান, এনসিপি মূলত তিনটি বিষয়কে সামনে রেখে কাজ করছে-রাষ্ট্রীয় সংস্কার, আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও আর্থিক অনিয়মের বিচার নিশ্চিত করা এবং স্বাধীন পররাষ্ট্রনীতি প্রতিষ্ঠা করা। পাশাপাশি ভারত থেকে পুশইনের চেষ্টার বিষয়েও সতর্ক থাকার কথা বলেন তিনি।

বাগেরহাটের উন্নয়ন প্রসঙ্গে নাসিরুদ্দীন বলেন, দীর্ঘদিন শেখ পরিবারের প্রভাব থাকলেও জেলার কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। তিনি প্রতিশ্রুতি দেন, এনসিপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে হযরত খানজাহান আলী (রহ.) এর নামে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে, যেখানে শিক্ষা ও চিকিৎসাসেবার সুযোগ সম্প্রসারণ করা হবে এবং মুসলিমদের ইতিহাস-ঐতিহ্য নিয়ে গবেষণার সুযোগ সৃষ্টি হবে।

তিনি আরও বলেন, বিএনপি সরকারকে সংস্কার বাস্তবায়ন করতেই হবে। অন্যথায় জনগণের প্রত্যাশা উপেক্ষা করলে সরকারের জন্য রাজনৈতিক সংকট তৈরি হতে পারে।

এ সময় তিনি বিএনপি নেতা মির্জা আব্বাসের সুস্থতা কামনা করেন। পরে নেতাকর্মীদের নিয়ে খানজাহান আলী (রহ) এর মাজার জিয়ারত, ষাটগম্বুজ মসজিদ পরিদর্শন, বৃক্ষরোপণ এবং জুমার নামাজ আদায় করেন। পাশাপাশি আগামীকালের খুলনা বিভাগীয় সমাবেশে অংশ নেওয়ার আহ্বান জানান।

এম জি

Link copied!