ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ২০ জুন, ২০২৬

বিতর্কের মুখে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ২০, ২০২৬, ০৩:১০ এএম

বিতর্কের মুখে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর

বগুড়ার নবগঠিত দুটি ইউনিয়নের নাম নিয়ে বিতর্ক সৃষ্টি হওয়ায় সেগুলোর নাম পরিবর্তনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ নামে ঘোষিত ইউনিয়ন দুটির নাম দ্রুত পরিবর্তনে স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

শুক্রবার (১৯ জুন) রাতে বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ নির্দেশনার তথ্য জানানো হয়। বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, নির্দেশনা বাস্তবায়নে আইনি ও প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে।

জেলা প্রশাসকের ভাষ্য, নতুন নাম নির্ধারণে স্থানীয় জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। এ জন্য পুনরায় গণশুনানির আয়োজন করা হবে। এলাকার ইতিহাস, ঐতিহ্য ও ভৌগোলিক বৈশিষ্ট্য বিবেচনায় নিয়ে জনগণের মতামতের ভিত্তিতে চূড়ান্ত নাম নির্ধারণ করা হবে এবং পরে তা গেজেট আকারে প্রকাশ করা হবে।

গত ১১ জুন বগুড়া জেলা প্রশাসনের প্রজ্ঞাপনে শিবগঞ্জ উপজেলার ৫টি এবং নবঘোষিত মোকামতলা উপজেলার ৮টি ইউনিয়নের প্রশাসনিক পুনর্গঠন করা হয়। ১৪ জুন গেজেট প্রকাশের পর নামকরণ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

অভিযোগ ওঠে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং বগুড়া-২ আসনের সংসদ সদস্য মীর শাহে আলমের পরিবারের সদস্যদের নাম অনুসারে কয়েকটি ইউনিয়নের নাম রাখা হয়েছে। মোকামতলা উপজেলার দুটি ইউনিয়নের নাম ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ রাখা হয়, যা তার দুই ছেলে মীর শাকরুল আলম সীমান্ত এবং মীর সাকলাইন আলম দিগন্তের নামের সঙ্গে মিলে যায়। এছাড়া শিবগঞ্জ উপজেলার একটি ইউনিয়নের নাম রাখা হয় ‘মীরবাড়ী ইউনিয়ন’, যা প্রতিমন্ত্রীর পৈতৃক বাসভবনের নামের সঙ্গে সংশ্লিষ্ট বলে অভিযোগ রয়েছে।

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় পর্যায়ে সমালোচনা শুরু হলে প্রধানমন্ত্রী তারেক রহমান বিতর্কিত নামগুলো পরিবর্তনের নির্দেশ দেন। জেলা প্রশাসন জানিয়েছে, প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর নতুন নাম গেজেট আকারে প্রকাশ করা হবে।

এম জি

Link copied!