ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ২০ জুন, ২০২৬

বাজেটকে স্বাগত জানিয়ে টুঙ্গিপাড়ায় বিএনপির গণসমাবেশ

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

জুন ২০, ২০২৬, ১১:২০ এএম

বাজেটকে স্বাগত জানিয়ে টুঙ্গিপাড়ায় বিএনপির গণসমাবেশ

সরকারের ২০২৬-২০২৭ অর্থবছরের জনগণের প্রত্যাশার প্রতিফলন, উন্নয়ন ও কল্যাণমুখী জনবান্ধব বাজেটকে স্বাগত এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এক বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেল ৩টায় পাটগাতী বাজার পৌর মার্কেটে এই গণসমাবেশের আয়োজন করে টুঙ্গিপাড়া উপজেলা, পৌর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন।

গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী। তিনি তাঁর বক্তব্যে বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে ঘোষিত এই বাজেট প্রকৃত অর্থেই একটি জনবান্ধব ও কল্যাণমুখী বাজেট। এই বাজেট দেশের সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়েছে এবং দেশের চলমান উন্নয়নযাত্রাকে আরও বেগবান করবে।”

টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সভাপতি মো. সালাউদ্দিন শেখের সভাপতিত্বে এবং টুঙ্গিপাড়া উপজেলা যুবদলের সদস্য সচিব আমিনুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ও অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি এমদাদ হোসেন মোল্লা, টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি বিল্লাল শেখ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বাবলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম বাবু, টুঙ্গিপাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক মোক্তার হোসেন মোল্লা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ বিশ্বাস, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ডা. আবু জাফর খান এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরিদ গাজী।

সমাবেশে বক্তারা সরকারের এই গণমুখী বাজেট বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং জননেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

গণসমাবেশে টুঙ্গিপাড়া উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

এএন

Link copied!