ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ২০ জুন, ২০২৬

বরকে মিষ্টিমুখ করাতে গিয়ে প্রাণ গেল চাচা শ্বশুরের

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ২০, ২০২৬, ১০:৩৯ এএম

বরকে মিষ্টিমুখ করাতে গিয়ে প্রাণ গেল চাচা শ্বশুরের

ভাতিজির বিয়ের জমকালো আয়োজনে পুরো বাড়ি সাজানো হয়েছিল নান্দনিক আলোকসজ্জায়। রাত ৮টার দিকে বরযাত্রীবাহী গাড়ি কনের বাড়িতে এসে পৌঁছালে চারদিকে আনন্দের ধুম পড়ে যায়।

নিয়ম অনুযায়ী নতুন বরকে স্বাগত জানাতে ও মিষ্টিমুখ করাতে পরিবারের সবার সঙ্গে গেটে এগিয়ে যান কনের আপন চাচা নকুল মল্লিক। তবে বরকে মিষ্টি খাওয়ানোর সেই শুভ মুহূর্তেই ঘটে গেল চরম এক বিপর্যয়।

হৃদয়বিদারক এই ঘটনাটি ঘটেছে নড়াইল সদর উপজেলার কলোড়া ইউনিয়নের মুশুড়িয়া গ্রামে। নিহত নকুল মল্লিক ওই গ্রামের বাসিন্দা সতীশ চন্দ্র মল্লিকের ছেলে।

জানা গেছে, তোরণে বরকে মিষ্টি খাওয়ানোর সময় অসাবধানতাবশত আলোকসজ্জার একটি ত্রুটিপূর্ণ (লিক) বিদ্যুতের তারে নকুল মল্লিকের হাত লেগে যায়। মুহূর্তের মধ্যেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

হঠাৎ এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় বিয়ে বাড়ির সব আনন্দ-উচ্ছ্বাস মুহূর্তে চিৎকার আর ভারী কান্নায় ভেঙে পড়ে।

পরিবারের সদস্যরা ও স্থানীয়রা অত্যন্ত দ্রুততার সঙ্গে তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে নকুল মল্লিককে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকদের ধারণা, হাসপাতালে পৌঁছানোর পূর্বেই তার মৃত্যু হয়েছে। খবর পেয়ে নড়াইল সদর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এই অসাবধানতামূলক দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এএন

Link copied!