ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ২০ জুন, ২০২৬
আইনমন্ত্রী

লিগ্যাল এইডের মাধ্যমে মামলার জট কমাতে কাজ করছে সরকার

আলী রেজা রাজু, সাভার

আলী রেজা রাজু, সাভার

জুন ২০, ২০২৬, ১১:২৮ এএম

লিগ্যাল এইডের মাধ্যমে মামলার জট কমাতে কাজ করছে সরকার

লিগ্যাল এইড বিভাগের কার্যক্রমের মাধ্যমে দেশে মামলার জট কমানোর চেষ্টা করছে সরকার বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান।

শুক্রবার সকালে সাভারের বিরুলিয়ার খাগান এলাকায় আয়োজিত এক কর্মশালায় অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, “মিডিয়েশনের মাধ্যমে নতুন মামলা দায়েরের হার যেমন কমেছে, তেমনি বিদ্যমান মামলার সংখ্যাও হ্রাস পেয়েছে। এছাড়া দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য যে পদক্ষেপগুলো প্রয়োজন, সেগুলো দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ। এটি কোনো স্বল্পমেয়াদি প্রক্রিয়া নয়। এসব উদ্যোগ বাস্তবায়ন ও ফল পেতে কিছুটা সময় লাগবে।”

তিনি আরও বলেন, বিচারপ্রার্থীদের দ্রুত ও সহজে ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে এবং বিকল্প বিরোধ নিষ্পত্তি পদ্ধতি (এডিআর) ও লিগ্যাল এইড সেবাকে আরও কার্যকর করার উদ্যোগ অব্যাহত রয়েছে।

কর্মশালায় আইন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এএন

Link copied!