ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ২০ জুন, ২০২৬

আড়াইহাজারে ডাকাত দলের হামলা, নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আহত ৫

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

জুন ২০, ২০২৬, ০৪:১৮ পিএম

আড়াইহাজারে ডাকাত দলের হামলা, নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আহত ৫

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাত দলের ধারালো অস্ত্রের কোপে এক নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ পাঁচজন গুরুতর জখম হয়েছেন। পরে অন্য একটি বাড়ি থেকে নগদ ২ লাখ ৭০ হাজার টাকা ও ১৪ ভরি সোনা লুটে নিয়েছে ডাকাতরা। 

শুক্রবার রাত ১টার দিকে উপজেলার হাইজাদী ইউনিয়নের ধন্দী ও আতাদী এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, ধন্দী গ্রামের বীর মুক্তিযোদ্ধা আ. গাফফার খানের ছেলে ও কুমিল্লার মুরাদনগরের সহকারী কমিশনার (ভূমি) সাকিবুল হাসান নাহিদ ছুটিতে বাড়ি এসেছিলেন। রাতে বিদ্যুৎ চলে যাওয়ায় বন্ধুদের নিয়ে রাস্তার পাশে বসে গল্প করার সময় ১০-১২ জনের একটি সশস্ত্র ডাকাত দল তাঁদের ওপর হামলা চালায়। ডাকাতদের কোপে ম্যাজিস্ট্রেট সাকিবুল, মুকুল (৩৮), রাজিব (৩২), রুবেল (৩৬) ও ফারুক (৩২) গুরুতর আহত হন। চিৎকার শুনে বাড়ি থেকে বের হওয়া মুকুলের স্ত্রী ডালিয়াও (৩৩) হামলার শিকার হন। তাঁদের উদ্ধার করে প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

এই ঘটনার প্রায় এক ঘণ্টা পর পাশ্ববর্তী আতাদী এলাকার সুমনের বাড়িতে হানা দেয় ডাকাত দল। সেখানে পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও সোনা লুট করে তারা পালিয়ে যায়।

আড়াইহাজার থানার ওসি মো. সবজেল হোসেন ঘটনা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মালামাল উদ্ধার এবং ডাকাতদের চিহ্নিত করে গ্রেপ্তারে অভিযান চলছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

জেএইচআর

Link copied!