ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ২০ জুন, ২০২৬

প্রীতি জিনতার বিকৃত ছবি-ভিডিও ইন্টারনেটে, আদালতের দারস্ত

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

জুন ২০, ২০২৬, ০৫:৩৮ পিএম

প্রীতি জিনতার বিকৃত ছবি-ভিডিও ইন্টারনেটে, আদালতের দারস্ত

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তার বিকৃত ছবি ও ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ঘটনায় আইনি সুরক্ষা চেয়ে মুম্বাই হাইকোর্টের শরণাপন্ন হয়েছেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। মেটা ও গুগলসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে তার একাধিক ‘ডিপফেক’ ছবি ছড়িয়ে পড়ার পর তিনি এই পদক্ষেপ নেন।

আদালতে প্রীতি জিনতা অভিযোগ করেন, এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি এসব ভুয়া ছবি ও ভিডিও তার সামাজিক ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন করছে। তিনি বলেন, এ ধরনের অনৈতিক ব্যবহারের মাধ্যমে তার ব্যক্তিগত গোপনীয়তার অধিকার এবং কপিরাইট আইন লঙ্ঘিত হচ্ছে। ১৯৫৭ সালের কপিরাইট আইনের অধীনে নিজের নৈতিক অধিকার রক্ষার দাবিও জানান তিনি।

বিচারপতি অভয় আহুজার একক বেঞ্চ প্রীতি জিনতার অভিযোগটি আমলে নেয়। আদালত তাকে ব্যক্তিগত অধিকার ও সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে সুনির্দিষ্টভাবে মামলা দায়েরের অনুমতি দেয়।

প্রযুক্তির অপব্যবহারের বিরুদ্ধে এটি বলিউডে নতুন কোনো আইনি পদক্ষেপ নয়। এর আগে অমিতাভ বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনসহ আরও কয়েকজন তারকা তাদের অনুমতি ছাড়া ছবি, নাম ও কণ্ঠস্বর ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা চেয়ে আদালতের দ্বারস্থ হন।

বর্তমানে প্রীতি জিনতা তার আসন্ন চলচ্চিত্র ‘বাটোয়ারা ১৯৪৭’ এর প্রচারণায় ব্যস্ত থাকলেও ব্যক্তিগত সুরক্ষা ও মর্যাদা রক্ষায় এআই-জনিত জালিয়াতির বিরুদ্ধে সক্রিয় অবস্থান নিয়েছেন।

এম জি

Link copied!