ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ২০ জুন, ২০২৬

দুধকুমার নদের ভাঙন রোধ ও চর মন্ত্রণালয়ের দাবিতে মানববন্ধন

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

জুন ২০, ২০২৬, ০৪:৫১ পিএম

দুধকুমার নদের ভাঙন রোধ ও চর মন্ত্রণালয়ের দাবিতে মানববন্ধন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের পাইকডাঙ্গা এলাকায় দুধকুমার নদের ভাঙন রোধ এবং চরের মানুষের জন্য পৃথক ‘চর বিষয়ক মন্ত্রণালয়’ গঠনের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার দুপুরে নদের তীরবর্তী ভাঙনকবলিত এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে স্থানীয় নদীভাঙনের শিকার প্রায় পাঁচ শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কুড়িগ্রাম জেলা চর উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদের সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবু। তিনি বলেন, শুধু দুধকুমার নয়, কুড়িগ্রামের ১৬টি নদ-নদীর প্রায় ৩৬টি পয়েন্টে তীব্র ভাঙন চলছে। গত ১০ বছরে জেলায় লক্ষাধিক মানুষ বসতভিটা হারিয়েছেন। অথচ সরকারি কোনো দপ্তরেই এই বাস্তুচ্যুত মানুষের সঠিক হিসাব নেই।

পার্বত্য অঞ্চলের উদাহরণ টেনে শফিকুল ইসলাম বেবু আরও বলেন, পাহাড়ি অঞ্চলের মানুষ আন্দোলন করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় গঠন করিয়েছেন, যার মাধ্যমে তাঁদের জীবনমান উন্নত হয়েছে। দেশের চরাঞ্চলের কোটি মানুষের ভাগ্য পরিবর্তন ও স্থায়ী অধিকার প্রতিষ্ঠায় এখন ‘চর বিষয়ক মন্ত্রণালয়’ গঠন করা অত্যন্ত জরুরি।

ভূরুঙ্গামারী উপজেলা চর উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন জেলা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক আশরাফুল হক রুবেল, সাংগঠনিক সম্পাদক আব্দুল আখের ও দপ্তর সম্পাদক হুমায়ুন কবিরসহ স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা অবিলম্বে পাইকডাঙ্গা এলাকায় দুধকুমার নদের ভাঙন রোধে স্থায়ী তীর রক্ষা বাঁধ নির্মাণের জন্য পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

জেএইচআর

Link copied!