ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ২০ জুন, ২০২৬

ফেনীতে জেলি পুশ করা ৮০ কেজি চিংড়ি জব্দ, জরিমানা

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

জুন ২০, ২০২৬, ০৬:১১ পিএম

ফেনীতে জেলি পুশ করা ৮০ কেজি চিংড়ি জব্দ, জরিমানা

ফেনীতে ওজন বাড়াতে চিংড়ি মাছে ক্ষতিকর জেলি পুশ করে বিক্রির দায়ে ‘বাংলাদেশ ফিশিং’ নামে একটি মৎস্য আড়তকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে সেখান থেকে প্রায় ৮০ কেজি জেলি পুশ করা গলদা চিংড়ি জব্দ করা হয়। শনিবার সকালে ফেনী পৌর মৎস্য আড়তে এই অভিযান চালানো হয়।

অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা নাসরিন কান্তা। মৎস্য বিভাগ জানায়, দীর্ঘদিন ধরে একশ্রেণির অসাধু ব্যবসায়ী বেশি লাভের আশায় চিংড়িতে ক্ষতিকর জেলি পুশ করে আসছিল- এমন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। পরে মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন, ২০২০ অনুযায়ী আড়তের মালিককে জরিমানা এবং জব্দকৃত ভেজাল চিংড়িগুলো তাৎক্ষণিকভাবে মাটিচাপা দিয়ে বিনষ্ট করা হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মৎস্য কর্মকর্তারা উপস্থিত আড়তদার এবং ক্রেতাদের উদ্দেশ্যে সচেতনতামূলক বক্তব্য রাখেন। তাঁরা জেলি পুশ করা চিংড়ি খাওয়ার স্বাস্থ্যঝুঁকি ও ক্রেতা ঠকানোর নেতিবাচক দিকগুলো তুলে ধরে সবাইকে সতর্ক করেন।

ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা জানান, জনস্বার্থে ভেজাল ও প্রতারণামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে এমন অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। অভিযানকালে সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা (অ.দা.) মো. মিরাজুল ইসলামসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

জেএইচআর

Link copied!