ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ২০ জুন, ২০২৬

ঝিনাইদহে আ.লীগ ও বিএনপি সমর্থকদের সংঘর্ষে আহত ১৬

ঝিনাইদহ প্রতিনিধি 

ঝিনাইদহ প্রতিনিধি 

জুন ২০, ২০২৬, ০৫:৫৫ পিএম

ঝিনাইদহে আ.লীগ ও বিএনপি সমর্থকদের সংঘর্ষে আহত ১৬

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় পূর্বশত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৬ জন আহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার ফলসী ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে এই সংঘর্ষ ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল শুক্রবার পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ নেতা রকিবুল ইসলামকে মারধর করে প্রতিপক্ষের লোকজন। রকিবুল উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান বজলুর রহমানের ছোট ভাই। এই ঘটনার জের ধরে আজ সকালে বোয়ালিয়া গ্রামে বজলুর রহমান গ্রুপের লোকজনের সাথে বিএনপি সমর্থিত সাবেক ইউপি সদস্য মশিউর রহমানের সমর্থকদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে আহতদের মধ্যে গুরুতর পাঁচজনকে ঝিনাইদহ সদর হাসপাতাল এবং তিনজনকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। সাবেক ইউপি সদস্য মশিউর রহমান অভিযোগ করেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যানের লোকজন তাঁদের সমর্থকদের ওপর পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে।

হরিণাকুণ্ডু থানার ওসি (তদন্ত) অসিত কুমার রায় জানান, ঘটনার পর থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকার পরিবেশ শান্ত রয়েছে। এই ঘটনায় এখনো কোনো পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেএইচআর

Link copied!