ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ২০ জুন, ২০২৬

সিদ্ধিরগঞ্জে হাসপাতাল ও খেলার মাঠসহ বিভিন্ন উন্নয়ন কাজ চলমান

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

জুন ২০, ২০২৬, ০৪:২৯ পিএম

সিদ্ধিরগঞ্জে হাসপাতাল ও খেলার মাঠসহ বিভিন্ন উন্নয়ন কাজ চলমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। তিনি বলেন, সিদ্ধিরগঞ্জের উন্নয়নে হাসপাতাল, খেলার মাঠ, ঈদগাহ ও কবরস্থানসহ বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নের কাজ চলমান রয়েছে। দেশের অর্থনৈতিক বাস্তবতার কারণে কিছুটা সময় লাগলেও এসব কাজ সম্পন্ন করা হবে।

পরিবেশ রক্ষায় বিশেষ উদ্যোগের কথা জানিয়ে তিনি বলেন, সিদ্ধিরগঞ্জে ১০ হাজার এবং সোনারগাঁওয়ে ৩০ হাজার গাছ রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ডিআইটি খালের দুই পাশে প্রায় এক লাখ গাছের চারা বিতরণের পরিকল্পনা রয়েছে। এ সময় মাদক নির্মূলে সামাজিক সচেতনতা ও পারিবারিক নজরদারির ওপর গুরুত্ব দিয়ে নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক অকিল উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব ও সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি। আলোচনা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

জেএইচআর

Link copied!