ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ২০ জুন, ২০২৬

চলনবিলের বিলশায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, উন্মুক্ত হলো পর্যটন এলাকা

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

জুন ২০, ২০২৬, ০৪:৩৩ পিএম

চলনবিলের বিলশায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, উন্মুক্ত হলো পর্যটন এলাকা

নাটোরের গুরুদাসপুর উপজেলার চলনবিলের অন্যতম পর্যটনকেন্দ্র বিলশায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।

শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত পরিচালিত অভিযানে ছোট-বড় প্রায় ৩৬টি অবৈধ দোকান ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।

স্থানীয়রা জানান, চাঁচকৈড়-বিলশা-কুন্দইল সড়কের পাশের এই পর্যটন এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে বিভিন্ন দোকানপাট গড়ে উঠেছিল। এতে বিলের প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হওয়ার পাশাপাশি পর্যটকদের চলাচলেও বিঘ্ন ঘটছিল। একাধিকবার নোটিশ ও মাইকিং করার পরও দখলদাররা জায়গা খালি না করায় এই অভিযান চালানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ ও সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলামের নেতৃত্বে দুটি ইউনিট এই যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে থানা পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার ও গ্রাম পুলিশ সদস্যরা সহযোগিতা করেন। অবৈধ স্থাপনা ও সড়কের পাশের প্রতিবন্ধকতা অপসারণ করায় বিলশা এলাকা এখন পুরোপুরি উন্মুক্ত।

এদিকে উচ্ছেদ হওয়া কয়েকজন ক্ষুদ্র ব্যবসায়ী পুনর্বাসনের দাবি জানিয়েছেন। সরকারি দুইতলা বাজারে যেন কোনো প্রভাব খাটানো না হয় এবং ক্ষতিগ্রস্তদের দোকান বরাদ্দ দেওয়া হয়, সেই অনুরোধ জানান তাঁরা।

ইউএনও ফাহমিদা আফরোজ বলেন, চলনবিলের সৌন্দর্য রক্ষা এবং পর্যটকদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তবে সরকারি মার্কেটে বিধি অনুযায়ী ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দোকান বরাদ্দের বিষয়টি বিবেচনা করা হবে।

জেএইচআর

Link copied!