ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

জেলা পরিষদ প্রশাসকের হস্তক্ষেপে ডাকবাংলোর জায়গা উদ্ধার

মো. মেহেদী হাসান, ভাঙ্গুড়া (পাবনা)

মো. মেহেদী হাসান, ভাঙ্গুড়া (পাবনা)

জুন ২৩, ২০২৬, ০৮:২৭ পিএম

জেলা পরিষদ প্রশাসকের হস্তক্ষেপে ডাকবাংলোর জায়গা উদ্ধার

পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশুর হস্তক্ষেপে ২৪ ঘণ্টার মধ্যে ভাঙ্গুড়ার পুরাতন ডাকবাংলোর দখলকৃত সরকারি জায়গা উদ্ধার করা হয়েছে। তিনি খবর পাওয়ার পরপরই জেলা পরিষদ থেকে লোক পাঠান এবং ভাঙ্গুড়া উপজেলা প্রশাসনকে কার্যকর ব্যবস্থা নিতে অনুরোধ জানান।

মঙ্গলবার দুপুরের দিকে সেখানে উচ্ছেদ অভিযান পরিচালনার মাধ্যমে জায়গাটি উদ্ধার করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

এর আগে সোমবার রাতের আঁধারে পৌরসভার শরৎ নগর বাজারের ব্যবসায়ী গোলাম মোস্তফা ডাকবাংলোর ওই সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ শুরু করেন।

ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি মাহবুব উল আলম বাবলু বলেন, এর আগেও জেলা পরিষদের এই বাংলোর জায়গা জবরদখল হয়েছে। সরকারি গাছ কেটে নেওয়া হয়েছে, কিন্তু তখনকার চেয়ারম্যান বা সদস্যরা কোনো ব্যবস্থা নেয়নি। কিন্তু বর্তমান প্রশাসক জহুরুল ইসলাম বিশু সরকারের এই মূল্যবান সম্পদ রক্ষায় তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছেন।

সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান বলেন, ডাকবাংলোর দখল হওয়া জায়গাটিতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় ওই ব্যক্তির ভবিষ্যতে আর এমন কাজ করবে না মর্মে মুচলেকা নেওয়া হয়।

এএন

Link copied!