ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

সোনালী ব্যাংকের সঙ্গে বেসিক ব্যাংকের সেবা চুক্তি স্বাক্ষর

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ২৩, ২০২৬, ০৯:০২ পিএম

সোনালী ব্যাংকের সঙ্গে বেসিক ব্যাংকের সেবা চুক্তি স্বাক্ষর

রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক পিএলসি এবং বেসিক ব্যাংক পিএলসি-এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ সেবা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। 

মঙ্গলবার সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে বেসিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. কামরুজ্জামান খান এবং সোনালী ব্যাংকের এমডি অ্যান্ড সিইও মো. শওকত আলী খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এই চুক্তির মাধ্যমে বেসিক ব্যাংক পিএলসি সোনালী ব্যাংক পিএলসি’র নিজস্ব সফটওয়্যার ‘সোনালী পেমেন্ট গেটওয়ে’-তে যুক্ত হয়েছে। এর ফলে বেসিক ব্যাংকের মাধ্যমে ‘সোনালী পেমেন্ট গেটওয়ে’ ব্যবহার করে যেকোনো ব্যক্তি সহজেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও অন্যান্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ফি/চার্জ, ইউটিলিটি বিল, সর্বজনীন পেনশনের কিস্তি, চালান ফি ইত্যাদি পরিশোধ করতে পারবেন।

এসময় অনুষ্ঠানে বেসিক ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালকদ্বয় আবু মো. মোফাজ্জেল ও সুভাষ চন্দ্র দাস, এফসিএ, এফসিএমএ; সোনালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল ইসলাম, মহাব্যবস্থাপক আকলিমা ইসলাম; বেসিক ব্যাংকের মহাব্যবস্থাপক সুমিত রঞ্জন নাথসহ দুই ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এএন

Link copied!