ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেতা জোভান

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

জুন ১৮, ২০২৬, ০৫:২৬ পিএম

মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেতা জোভান

মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ভক্তদের এই তথ্য নিশ্চিত করেছেন অভিনেতা নিজেই। একই সাথে নিজের শারীরিক অবস্থার বর্ণনাও দেন তিনি।

পোস্টে জোভান জানান, কিছুদিন আগে কক্সবাজারের মেরিন ড্রাইভে তিনি বাইক দুর্ঘটনার সম্মুখীন হন। আল্লাহর অশেষ রহমতে বড় কোনো ক্ষতি বা বড় ধরনের বিপদ থেকে তিনি রক্ষা পেয়েছেন। তবে এই ঘটনাটি তাঁর জীবনের জন্য একটি বড় শিক্ষা বলে তিনি উল্লেখ করেন।

সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জোভান লেখেন, রাস্তায় চলার সময় অনেকেই ভাবেন যে আরেকটু গতি বাড়ালে কী বা হবে, কিংবা নিজের দক্ষতার ওপর অতিরিক্ত ভরসা রাখেন। কিন্তু দুর্ঘটনা কখন কীভাবে ঘটবে তা কেউ আগে থেকে জানে না। মাত্র কয়েক সেকেন্ডের অসাবধানতাই জীবন বদলে দিতে পারে।

এই অভিনেতা আরও যোগ করেন, বাইক চালানোর সময় অবশ্যই হেলমেট ব্যবহার করা এবং ট্রাফিক আইন মেনে চলা উচিত। কারণ প্রতিটি মানুষের জন্যই তাঁর পরিবার এবং প্রিয়জনেরা অপেক্ষা করে থাকেন। গন্তব্যে একটু দেরিতে পৌঁছানো ভালো, তবে নিরাপদে পৌঁছানোই সবচেয়ে জরুরি।

প্রিয় অভিনেতার দুর্ঘটনার খবরে তাঁর ভক্ত ও অনুরাগীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করে মন্তব্য করছেন।

জেএইচআর

Link copied!