ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

কালীগঞ্জে নবাগত ইউএনও’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

মো. সাজু মিয়া, কালীগঞ্জ (লালমনিরহাট)

মো. সাজু মিয়া, কালীগঞ্জ (লালমনিরহাট)

জুন ২৩, ২০২৬, ০৬:৪৫ পিএম

কালীগঞ্জে নবাগত ইউএনও’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলামের সঙ্গে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ (কৃষ্ণচূড়া)-তে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় নবাগত ইউএনও মো. সাইফুল ইসলাম উপজেলার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, সরকারি সেবার মানোন্নয়ন এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

তিনি বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে উন্নয়ন কর্মকাণ্ড ও জনসেবামূলক কার্যক্রম জনগণের কাছে তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা থাকলে উপজেলার বিভিন্ন সমস্যা দ্রুত চিহ্নিত ও সমাধান করা সম্ভব। এ ক্ষেত্রে সকল সাংবাদিকের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।

মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং উন্নয়ন সংশ্লিষ্ট বিষয় তুলে ধরেন। পাশাপাশি তথ্য আদান-প্রদান ও জনস্বার্থে প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তুষার কান্তি রায়, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফেরদৌসুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল আহাদ লাজু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এইচএম মাজহানুর রহমান, কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আনিছুর রহমান লাডলা, সাধারণ সম্পাদক গোলাম তাহামিদুল আলম তিতাসসহ উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এএন

Link copied!