ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

সাংবাদিক পেটানো স্বৈরতান্ত্রিক আচরণ, ইসলামী আন্দোলনের নিন্দা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ২৩, ২০২৬, ০৭:৫৯ পিএম

সাংবাদিক পেটানো স্বৈরতান্ত্রিক আচরণ, ইসলামী আন্দোলনের নিন্দা

সাংবাদিকরা হলেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্তম্ভ এবং জনগণের চোখ হয়ে তাঁরা সমাজের নানা ঘটনা জাতির সামনে তুলে ধরেন বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ।

মঙ্গলবার বিকালে এক বিবৃতিতে তিনি বলেন, “সেই সাংবাদিকদের পেটানো একটি সর্বজন স্বীকৃত স্বৈরতান্ত্রিক আচরণ। জামায়াতে ইসলামী বাংলাদেশের ঢাকা দক্ষিণের কর্মসূচিতে আজকে যা ঘটেছে, তা জামায়াতের ভেতরে বিকশিত হতে থাকা স্বৈরতান্ত্রিক মনোভাবের বহিঃপ্রকাশ বলে মনে করি।”

তিনি স্পষ্ট জানান, ইসলামী আন্দোলন বাংলাদেশ সাংবাদিক পেটানোর এই ঘৃণ্য অপরাধের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক বলেন, “হামলার শিকার মাহফুজুর রহমান শিশির দৈনিক সকালের মাল্টিমিডিয়া রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। আহত হয়েছেন দ্য নিউজের মাল্টিমিডিয়া রিপোর্টার মারুফ হোসেনও।”

এ ছাড়া অন্তত ১০ জন সাংবাদিক হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে উল্লেখ করে তিনি মাহফুজুর রহমান শিশির ও মারুফ হোসেনসহ সব আহত সাংবাদিকদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাঁদের সঙ্গে সংহতি প্রকাশ করেন।

শেখ ফজলুল করীম মারুফ প্রশাসনের প্রতি জোর আহ্বান রেখে বলেন, যারাই এই বর্বরোচিত হামলার সঙ্গে জড়িত ছিল, তাদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নিতে হবে এবং এই ক্ষেত্রে কোনো ধরনের অজুহাত মেনে নেওয়া হবে না।

হামলায় যাদের সম্পৃক্ততা দেখা গেছে তারা জামায়াতের নেতা-কর্মী বলেই অনুমান করা যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের এই কর্মীদের বিরুদ্ধে নিজেরা কী সাংগঠনিক ব্যবস্থা নেয়, তা দেখার অপেক্ষায় আছেন তাঁরা।

একই সঙ্গে জামায়াতের শীর্ষ নেতাদের প্রতি আহ্বান জানিয়ে শেখ ফজলুল করীম মারুফ বলেন, “দলের কর্মীদের মানসিকতা গঠনে আরও মনোযোগী হোন। সাংবাদিকদের প্রতিপক্ষ ভাবার ও প্রতিপক্ষকে দেখে নেওয়ার যে ভয়াবহ মানসিকতা বিস্তার আপনাদের কর্মীদের মধ্যে দেখা যাচ্ছে, তা উদ্বেগের বিষয়।”

এএন

Link copied!