ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ২৪ জুন, ২০২৬

ভাঙ্গুড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও চারা বিতরণ

মো. মেহেদী হাসান, ভাঙ্গুড়া (পাবনা)

মো. মেহেদী হাসান, ভাঙ্গুড়া (পাবনা)

জুন ২৪, ২০২৬, ০১:৩৮ পিএম

ভাঙ্গুড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও চারা বিতরণ

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা এবং কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

বুধবার উপজেলার কৃষি অফিস প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান। এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন জাহান এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মুনিরা। তারা কৃষকদের হাতে চারা ও কৃষি উপকরণ তুলে দেন। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং কৃষি উৎপাদন বৃদ্ধি করতে বৃক্ষরোপণের বিকল্প নেই। কৃষকদের উদ্বুদ্ধ করতে সরকারের পক্ষ থেকে বিনামূল্যে চারা ও কৃষি সহায়তা প্রদান করা হচ্ছে।

কৃষি বিভাগ সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার নির্বাচিত কৃষকদের মাঝে উন্নত জাতের বীজ, ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। এ কর্মসূচির মাধ্যমে কৃষকদের কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি পরিবেশ সংরক্ষণে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠান শেষে উপস্থিত কৃষকদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা ও কৃষি উপকরণ বিতরণ করা হয়। কৃষকরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এএন

Link copied!