ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ২৪ জুন, ২০২৬
ত্রাণমন্ত্রী

বাংলাদেশ ১৭ বছর দুর্নীতিতে নিমজ্জিত ছিল 

বি. এম. খোরশেদ, মানিকগঞ্জ

বি. এম. খোরশেদ, মানিকগঞ্জ

জুন ২৪, ২০২৬, ০৩:০৫ পিএম

বাংলাদেশ ১৭ বছর দুর্নীতিতে নিমজ্জিত ছিল 

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, “১৭ বছর বাংলাদেশ দুর্নীতিতে নিমজ্জিত ছিল। একদিনে সবকিছু পরিষ্কার করা সম্ভব হবে না। তবে সুনির্দিষ্ট অনিয়মের অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

বুধবার দুপুরে মানিকগঞ্জের শিবালয় উপজেলার আমডালা এলাকায় খাল খনন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, “গ্রামীণ অর্থনীতিকে যদি স্বাবলম্বী করা যায়, তাহলে বাংলাদেশের অর্থনীতিও স্বাবলম্বী হবে।” তিনি পাশের একটি দেশের পানি বৈষম্যের কারণে দেশের নদীগুলো শুকিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আরও বলেন, তিস্তা ও পদ্মা মহাপরিকল্পনা বাস্তবায়নে উদ্যোগ নিয়েছে সরকার।

এ সময় মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস. এ. জিন্নাহ কবীরসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে দৌলতপুর ও সাটুরিয়া উপজেলায় আরও কয়েকটি খাল ও নদী খনন কার্যক্রম পরিদর্শন করেন মন্ত্রী।

এএন

Link copied!