আ. হামিদ, মধুপুর (টাঙ্গাইল)
জুন ২৪, ২০২৬, ০২:৫৩ পিএম
টাঙ্গাইলের মধুপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের ৮৭ কোটি ৩৪ লাখ ৫৯ হাজার ৩০২ টাকা ৭৬ পয়সার প্রস্তাবিত বাজেট পৌরসভার সভাকক্ষে ঘোষণা করা হয়েছে। এ বাজেটে ১৩ কোটি ৩ লাখ ৩৩ হাজার ৭২৮ টাকা ৪৯ পয়সা রাজস্ব উদ্বৃত্ত দেখানো হয়েছে।
বুধবার বেলা ১২টায় পৌর ভবনের সভাকক্ষে উপজেলার পৌর প্রশাসক ও মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর্জা জুবায়ের হোসেন এ বাজেট ঘোষণা করেন।
এ সময় উপস্থিত ছিলেন মধুপুর পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফ জী প্রিন্স, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ পান্না, মধুপুর পৌরসভার ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর ও সমাজসেবা কর্মকর্তা মোস্তফা হোসাইন, ৯ নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম ফজলুল হক, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইদুর রহমান, ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রফিকুল ইসলাম ভূঁইয়া, ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম খান, ১ ও ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. ইসমাইল হোসেন, প্রধান হিসাব সহকারী মো. শাহিন মিয়াসহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।
বাজেট অধিবেশনে উপস্থিত নাগরিক ও গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন।
এএন