ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ২৪ জুন, ২০২৬

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, আহত ২

কাশিয়ানী ও মুকসুদপুর (গোপালগঞ্জ)

কাশিয়ানী ও মুকসুদপুর (গোপালগঞ্জ)

জুন ২৪, ২০২৬, ০৪:০৮ পিএম

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, আহত ২

গোপালগঞ্জের কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় শাহিদ মাদবর (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় আরও ২ জন গুরুতর আহত হয়েছেন। 

বুধবার ভোর সাড়ে ৫টায় ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার পোনা বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত শাহিদ মাদবর ফরিদপুরের নগরকান্দা উপজেলার উত্তর কান্দি গ্রামের বাসিন্দা। আহত ব্যক্তিরা হলেন- একই উপজেলার দফা গ্রামের মো. এমদাদুল ফকির (৩২) এবং সালথা উপজেলার ইউসুফদিয়া গ্রামের সেকেন্দার মোল্লা (৩২)।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোরে পোনা বাসস্ট্যান্ড এলাকায় একটি দ্রুতগামী অজ্ঞাত যানবাহন একটি নছিমনকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই যুবক নিহত হন। স্থানীয় লোকজন সড়কের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

খবর পেয়ে ভাটিয়াপাড়া হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থল থেকে নিহত শাহিদের মরদেহ উদ্ধার করে। অন্যদিকে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে তাঁদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জেএইচআর

Link copied!