ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ২৪ জুন, ২০২৬

রক্তাক্ত বৃদ্ধকে রাস্তায় ফেলে পালানোর সময় মাইক্রোবাসচালক আটক

তারেক পাঠান, পলাশ (নরসিংদী)

তারেক পাঠান, পলাশ (নরসিংদী)

জুন ২৪, ২০২৬, ০৩:৫৭ পিএম

রক্তাক্ত বৃদ্ধকে রাস্তায় ফেলে পালানোর সময় মাইক্রোবাসচালক আটক

নরসিংদীর পলাশ উপজেলায় মৃত ভেবে মুমূর্ষু ও রক্তাক্ত অবস্থায় এক বৃদ্ধকে নির্জন স্থানে ফেলে দেওয়ার সময় এক মাইক্রোবাসচালককে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। 

বুধবার সকালে উপজেলার বাগদি এলাকার পাঁচদোনা-ঘোড়াশাল সড়কের পাশে এই ঘটনা ঘটে। পরে বিক্ষুব্ধ জনতা চালককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাগদি এলাকার সড়কের পাশে একটি মাইক্রোবাস থামিয়ে রক্তাক্ত ও গুরুতর আহত এক বৃদ্ধকে ফেলে দেওয়ার চেষ্টা করছিলেন চালক মনির হোসেন। বিষয়টি স্থানীয় লোকজনের নজরে এলে তাঁরা চালককে আটকে করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালককে নিজেদের হেফাজতে নেয় এবং মুমূর্ষু বৃদ্ধকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। তবে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরে ওই বৃদ্ধ মারা যান।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক চালক মনির হোসেন দাবি করেন, ঢাকার গাবতলী এলাকায় একটি পাম্পের সামনে চার-পাঁচজন ব্যক্তি ওই বৃদ্ধকে মুমূর্ষু অবস্থায় তাঁর গাড়িতে তুলে দেন। তাঁদের কথায় তিনি বৃদ্ধকে হাসপাতালে নেওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। তবে পরবর্তীতে পুলিশের ঝামেলার আশঙ্কায় ভীত হয়ে তিনি নরসিংদীর ওই নির্জন স্থানে বৃদ্ধকে ফেলে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই ঘটনায় মাইক্রোবাসচালককে আটক করা হয়েছে এবং গাড়িটি জব্দ রয়েছে। নিহতের পরিচয় শনাক্তসহ ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

জেএইচআর

Link copied!