ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

রোগী হয়রানির অভিযোগে ঈশ্বরগঞ্জ হাসপাতালে দুই নারী আটক

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

জুন ২৪, ২০২৬, ০৪:০৪ পিএম

রোগী হয়রানির অভিযোগে ঈশ্বরগঞ্জ হাসপাতালে দুই নারী আটক

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালবিরোধী অভিযান চালিয়ে দুই নারীকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতাল চত্বরে আকস্মিক পরিদর্শনকালে রোগীদের প্রলোভন দেখানোর অভিযোগে তাঁদের হাতেনাতে আটক করা হয়।

আটককৃতরা হলেন, ঈশ্বরগঞ্জ উপজেলার চরশিহারী গ্রামের রাসেল মিয়ার স্ত্রী দিলরুবা সুলতানা (২৫) এবং ভালুকবেগ গ্রামের মৃত আবুল কালামের মেয়ে পলি আক্তার (২২)।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, হাসপাতালে চিকিৎসা নিতে আসা সাধারণ রোগীদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে সরকারি হাসপাতালের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন ওই দুই নারী। এ সময় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তাঁদের আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক দুই নারীকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। অভিযানকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাকির হোসাইন উপস্থিত ছিলেন।

অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান বলেন, সরকারি হাসপাতালে সেবা নিতে আসা অসহায় রোগীদের হয়রানি কোনোভাবেই সহ্য করা হবে না। দালাল চক্রের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান অব্যাহত থাকবে। রোগীরা যেন নির্বিঘ্নে ও দালালের দৌরাত্ম্যমুক্ত পরিবেশে স্বাস্থ্যসেবা নিতে পারেন, সেটিই আমাদের লক্ষ্য। জনস্বার্থে এবং হাসপাতালের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে বলেও জানান তিনি।

জেএইচআর

Link copied!