মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি
জুন ২৪, ২০২৬, ০৪:১২ পিএম
রাঙ্গামাটির বরকল উপজেলার সীমান্তবর্তী দুর্গম বড়হরিণা ইউনিয়নের তাগলক ঘাট এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ সামগ্রী বিতরণ করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) হরিণা জোনের (১২ বিজিবি) উদ্যোগে বুধবার দিনব্যাপী এই চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালিত হয়।
উক্ত মেডিক্যাল ক্যাম্পেইনে ওই এলাকার ১২৯ জন পাহাড়ি অসুস্থ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়। একই সঙ্গে তাঁদের মাঝে প্রয়োজনীয় ওষুধ সামগ্রীও বিতরণ করা হয়েছে।
ক্যাম্পেইনটি পরিচালনা করেন মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মো. আসিফুর রহমান। তিনি বলেন, দুর্গম এসব গ্রামের মানুষ সাধারণ চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত। বিজিবি শুধু দেশের সীমান্ত রক্ষাই করে না, মানুষের কল্যাণে কাজ করাকেও নিজেদের দায়িত্ব মনে করে। বড়হরিণার মতো এমন দুর্গম পার্বত্য এলাকায় হরিণা বিজিবি জোন নিয়মিতভাবে এলাকার সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যের চিকিৎসা সেবাসহ নানাবিধ সাহায্য-সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে।
জেএইচআর