ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ২৪ জুন, ২০২৬
বাণিজ্যমন্ত্রী

বিনিয়োগ বৃদ্ধির বড় বাধা লাইসেন্স প্রক্রিয়ায় ধীরগতি

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ২৪, ২০২৬, ০৪:২০ পিএম

বিনিয়োগ বৃদ্ধির বড় বাধা লাইসেন্স প্রক্রিয়ায় ধীরগতি

দেশে বিনিয়োগ বৃদ্ধির পথে অন্যতম বড় বাধা হিসেবে ব্যবসার লাইসেন্স প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতার কথা উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, এই প্রক্রিয়া কমিয়ে ১৪ দিনের মধ্যে সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

বুধবার (২৪ জুন) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, অর্থনীতিকে আরও গতিশীল করতে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (এসএমই) খাতকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এ খাতের সম্প্রসারণের মাধ্যমে কর্মসংস্থান ও উৎপাদন উভয়ই বাড়বে। এ লক্ষ্য সামনে রেখে ভবিষ্যতে আরও বিসিক শিল্পপার্ক স্থাপনের পরিকল্পনা রয়েছে। সরকারের লক্ষ্য এসএমই খাতে প্রায় ৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করা।

তিনি আরও বলেন, আগের সরকার স্বল্প সময়ে বিপুল পরিমাণ ঋণ নিলেও তার প্রতিফলন অর্থনৈতিক উন্নয়নে দেখা যায়নি।

নিত্যপণ্যের বাজার পরিস্থিতি প্রসঙ্গে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে সরবরাহ ব্যবস্থার মধ্যবর্তী অযৌক্তিক মূল্যবৃদ্ধির সুযোগগুলো বন্ধ করা হবে। একই সঙ্গে আমদানিনির্ভর প্রয়োজনীয় পণ্যের মজুত বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।

এদিকে, এদিন সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ১৬৭ কোটি ২৪ লাখ টাকায় ২২ হাজার ৫০০ মেট্রিক টন মসুর ডাল, ৩৬৭ কোটি ৯০ লাখ টাকায় ২ কোটি লিটার পাম তেল এবং ২৭৭ কোটি ১৬ লাখ টাকায় ২ কোটি লিটার সয়াবিন তেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে।

এম জি

Link copied!