ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ২৪ জুন, ২০২৬

ফেনীতে গাছের সঙ্গে ট্রাকের ধাক্কা, হেলপার ও পথচারী নিহত

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

জুন ২৪, ২০২৬, ০৪:৪৪ পিএম

ফেনীতে গাছের সঙ্গে ট্রাকের ধাক্কা, হেলপার ও পথচারী নিহত

ফেনীতে দ্রুতগতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে ট্রাকের হেলপার ও এক পথচারী নিহত হয়েছেন। বুধবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের স্টার লাইন পাম্প সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন- চট্টগ্রামের ভূজপুরের সিকদারখিল গ্রামের ট্রাকচালক মো. সিদ্দিকুর রহমানের ছেলে এবং ওই ট্রাকের হেলপার আহসানুল ইসলাম (১৫)। অপরজন হলেন ফেনী সদর উপজেলার মধ্যম কাছাঢ় এলাকার ছন্দু মিয়ার ছেলে ও পথচারী মীর হোসেন (৪৫)। এ ঘটনায় ফেনী সদর উপজেলার মধুয়াই এলাকার ভ্যানচালক মো. মোস্তফার ছেলে মো. সুমন (৪৫) গুরুতর আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ট্রাকটি ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। পথে মহাসড়কের স্টারলাইন পাম্প সংলগ্ন খোরশেদ আলম সওদাগর বাড়ি এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় দ্রুতগতির ট্রাকটি সড়কের পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায় এবং একই সাথে একটি ভ্যানগাড়ি ও এক পথচারীকে চাপা দেয়। এতে ট্রাকটির বাম পাশের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

পরে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আহসানুল ইসলাম ও মীর হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত ভ্যানচালক সুমন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

জেএইচআর

Link copied!