ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ২৪ জুন, ২০২৬

সন্দ্বীপে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ইলিয়াছ সুমন, সন্দ্বীপ (চট্টগ্রাম)

ইলিয়াছ সুমন, সন্দ্বীপ (চট্টগ্রাম)

জুন ২৪, ২০২৬, ০৫:২৬ পিএম

সন্দ্বীপে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

সভায় বক্তব্য রাখেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুন, সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হাওলাদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মানস বিশ্বাস, কৃষি কর্মকর্তা মারুফ হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা নিলয় ভৌমিক, মৎস্য কর্মকর্তা আতিকুল্লাহ এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহমুদুল হক।

রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু তাহের, যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম মাস্টার ও গাজী হানিফ, উপজেলা জামায়াতের আমির মাওলানা সিরাজুল ইসলাম ফিরোজ ও সেক্রেটারি মাওলানা আবু তাহের। 

এ সময় সংবাদকর্মীদের পক্ষে বক্তব্য রাখেন- সন্দ্বীপ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ওমর ফয়সাল, উপজেলা প্রেস ক্লাবের আহ্বায়ক হাসানুজ্জামান, সদস্য সচিব কামরুল হাসান, জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ শাখার সভাপতি ইলিয়াছ সুমন ও যুগ্ম সম্পাদক মাহমুদুর রহমান। সভায় বিভিন্ন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং সংশ্লিষ্ট কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে একই দিনে আইনশৃঙ্খলা কমিটির সভার পাশাপাশি উপজেলা চোরাচালান প্রতিরোধ কমিটি, উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি, উপজেলা মানব পাচার প্রতিরোধ কমিটি, উপজেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ও নারী-শিশু পাচার রোধ কমিটি, উপজেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও প্রচার কমিটি, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ উপজেলা টাস্কফোর্স কমিটির সভাও অনুষ্ঠিত হয়।

এছাড়া অবৈধ অনুপ্রবেশকারী মিয়ানমার নাগরিক (রোহিঙ্গা) শনাক্তকরণ উপজেলা টাস্কফোর্স কমিটি, উপজেলা পরিষদের মাসিক সভা, উপজেলা নদী রক্ষা কমিটি এবং উপজেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সভাও একই দিনে সম্পন্ন হয়।

সভায় বক্তারা মাদক, চোরাচালান, মানব পাচার ও অন্যান্য সামাজিক অপরাধ প্রতিরোধে সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি নারী ও শিশু সুরক্ষা, ভোক্তা অধিকার সংরক্ষণ এবং পরিবেশ ও নদী রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। জনসচেতনতা বৃদ্ধি ও প্রশাসনের তৎপরতা জোরদার করা গেলে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

Link copied!