ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ২৬ জুন, ২০২৬

রাঙামাটিতে সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট-চেকিং প্রশিক্ষণ শুরু

মহুয়া জান্নাত মনি, রাঙামাটি

মহুয়া জান্নাত মনি, রাঙামাটি

জুন ২৬, ২০২৬, ০২:১৬ পিএম

রাঙামাটিতে সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট-চেকিং প্রশিক্ষণ শুরু

ডিজিটাল সাংবাদিকতার দক্ষতা বৃদ্ধি এবং তথ্য যাচাইয়ে সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে রাঙামাটিতে সাংবাদিকদের জন্য তিনদিনব্যাপী মাল্টিমিডিয়া, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ফ্যাক্ট-চেকিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

শুক্রবার সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের কনফারেন্স রুমে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়।

পিআইবির প্রশিক্ষক ও ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. জামিল খান, প্রশিক্ষণ সমন্বয়কারী মোহাম্মদ সাহাব উদ্দিন, পিআইবির প্রশিক্ষক ও সমন্বয়কারী জিলহাজ উদ্দিন নিপুনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, প্রযুক্তিনির্ভর বর্তমান সংবাদমাধ্যমে তথ্য যাচাই ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের গুরুত্ব আগের যেকোনো সময়ের তুলনায় বেড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া ভুয়া তথ্য, গুজব ও বিভ্রান্তিকর কনটেন্ট মোকাবিলায় সাংবাদিকদের ফ্যাক্ট-চেকিং দক্ষতা অপরিহার্য।

তাঁরা আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও মাল্টিমিডিয়া প্রযুক্তির সঠিক ও নৈতিক ব্যবহার সংবাদ পরিবেশনকে আরও গতিশীল, আকর্ষণীয় ও কার্যকর করে তুলতে পারে। তবে প্রযুক্তির ব্যবহার যেন সাংবাদিকতার মৌলিক নীতি- সত্যতা, নিরপেক্ষতা ও জবাবদিহিতাকে ক্ষুণ্ন না করে, সে বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

তিনদিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় রাঙামাটি জেলার বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক গণমাধ্যমে কর্মরত ৪০ জন সাংবাদিক অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণে আধুনিক সাংবাদিকতা, তথ্য যাচাইয়ের কৌশল, মাল্টিমিডিয়া কনটেন্ট নির্মাণ এবং সাংবাদিকতায় এআই প্রযুক্তির ব্যবহার বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হবে।

আয়োজকদের আশা, এ প্রশিক্ষণ সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি দায়িত্বশীল ও তথ্যভিত্তিক সাংবাদিকতা চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এম জি

Link copied!