ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ২৬ জুন, ২০২৬

জালিয়াতি ও প্রতারণার অভিযোগে বান্দরবান জেলা যুবদল নেতা বহিষ্কার

বান্দরবান প্রতিনিধি

বান্দরবান প্রতিনিধি

জুন ২৬, ২০২৬, ০২:১৮ পিএম

জালিয়াতি ও প্রতারণার অভিযোগে বান্দরবান জেলা যুবদল নেতা বহিষ্কার

বান্দরবান জেলা যুবদলের সহসভাপতি ও আলীকদম উপজেলা জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক ইলিয়াস মিয়াকে জালিয়াতি ও প্রতারণাসহ নানা অপরাধে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে যুবদলের প্রাথমিক সদস্যপদসহ দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সম্পাদক ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জালিয়াতি ও প্রতারণাসহ নানা অপরাধে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে বান্দরবান জেলা যুবদলের সহসভাপতি ও আলীকদম উপজেলা যুবদলের আহ্বায়ক মো. ইলিয়াস মিয়াকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।

জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনেম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

বহিষ্কৃত ব্যক্তির কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না। যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তাঁর সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বান্দরবান জেলা যুবদলের সভাপতি জহির উদ্দিন মাসুম জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি দেখেছি। ঘটনার সত্যতা পেলে জেলা যুবদলের পক্ষ থেকেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

এম জি

Link copied!