ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ২৬ জুন, ২০২৬

মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বানে টঙ্গীতে ছাত্রশিবিরের সাইকেল র‍্যালি

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর প্রতিনিধি

জুন ২৬, ২০২৬, ০২:২১ পিএম

মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বানে টঙ্গীতে ছাত্রশিবিরের সাইকেল র‍্যালি

ইসলামী ছাত্রশিবির টঙ্গী মডেল শাখার উদ্যোগে শুক্রবার বিশ্ব মাদকবিরোধী দিবস উপলক্ষে তা'মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী ক্যাম্পাসের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

আয়োজকরা জানান, ফজরের নামাজের পর থেকেই শিক্ষার্থীরা সাইকেল নিয়ে তা'মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার মাঠে জড়ো হতে থাকেন। সকাল ৬টায় মাদ্রাসার প্রধান ফটক থেকে র‍্যালিটি শুরু হয়ে গাজীপুরের বোর্ডবাজার এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মাদ্রাসা মাঠে এসে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা মাদকবিরোধী বিভিন্ন স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন।

সাইকেল র‍্যালিতে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক শরীফ মাহমুদ, জামায়াতে ইসলামী মনোনীত গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী ড. হাফিজুর রহমান, ডাকসুর স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ, গাজীপুর মহানগর ছাত্রশিবিরের সভাপতি জাকির হোসেন, জেলা সভাপতি ইসমাইল পাঠান, টঙ্গী মডেল শাখা ছাত্রশিবিরের সভাপতি ও তা'মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্রসংসদের ভিপি মঈনুল ইসলাম এবং জিএস মুর্তুজা হাসান ফুয়াদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

র‍্যালি-পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শরীফ মাহমুদ বলেন, “মাদকের ভয়াবহতা আজ সমাজের নানা স্তরে ছড়িয়ে পড়েছে। মাদকের অর্থের জন্য পরিবারে পরিবারে সংঘাত, এমনকি হত্যার ঘটনাও ঘটছে। সরকার যদি মাদক নির্মূলে কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়, তাহলে দেশের সচেতন ছাত্রসমাজ মাদকের বিরুদ্ধে রাজপথে নামতে বাধ্য হবে।”

তিনি আরও বলেন, “কুমিল্লায় মাদকের বিরুদ্ধে মানববন্ধন করায় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। এটি রাষ্ট্রের জন্য লজ্জাজনক। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”

জামায়াতে ইসলামী মনোনীত গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী ড. হাফিজুর রহমান বলেন, “টঙ্গীতে মাদকের বিস্তার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। মাদকসংশ্লিষ্ট অর্থের প্রভাবে চুরি, ছিনতাইসহ নানা অপরাধ বৃদ্ধি পাচ্ছে। মাদক নিয়ন্ত্রণে শুধু খুচরা বিক্রেতা নয়, মূল ব্যবসায়ী ও সরবরাহ চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে মাদক কীভাবে দেশে প্রবেশ করছে, সে বিষয়েও সরকারকে কার্যকর নজরদারি জোরদার করতে হবে।”

টঙ্গী মডেল শাখা ছাত্রশিবিরের সভাপতি ও তা'মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্রসংসদের ভিপি মঈনুল ইসলাম বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান সবসময়ই স্পষ্ট। সরকার মাদক নির্মূলে ব্যর্থ হলে ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে আমরা আরও বৃহত্তর আন্দোলনে নামব।”

আয়োজকরা জানান, তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করা এবং সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও মাদকমুক্ত সমাজ গঠনের বার্তা পৌঁছে দিতেই এ সাইকেল র‍্যালির আয়োজন করা হয়েছে।

এম জি

Link copied!