ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ২৬ জুন, ২০২৬

গুইমারায় অস্ত্র-গোলাবারুদসহ ইউপিডিএফ কমান্ডার আটক

গুইমারা (খাগড়াছড়ি) প্রতিনিধি

গুইমারা (খাগড়াছড়ি) প্রতিনিধি

জুন ২৬, ২০২৬, ০৭:২৩ পিএম

গুইমারায় অস্ত্র-গোলাবারুদসহ ইউপিডিএফ কমান্ডার আটক

খাগড়াছড়ির গুইমারা উপজেলার পাইন্দং এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ এবং চাঁদাবাজির সরঞ্জামাদিসহ ইউপিডিএফ (মূল) দলের পোস্ট কমান্ডার জিমিত চাকমাকে আটক করেছে সিন্দুকছড়ি জোনের একটি বিশেষ টহল দল। শুক্রবার সকালে এই অভিযান চালানো হয়।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৭টার দিকে পাইন্দং এলাকায় দুটি সশস্ত্র আঞ্চলিক গ্রুপের মধ্যে তীব্র গোলাগুলির ঘটনা ঘটে। খবর পেয়ে গুইমারা রিজিয়নের সিন্দুকছড়ি জোনের একটি বিশেষ টহল দল দ্রুত ঘটনাস্থলে রওনা হয়। দুর্গম পাহাড়ি পথ অতিক্রম করে প্রায় আড়াই ঘণ্টা পর টহল দলটি ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি অভিযান পরিচালনা করে। অভিযানকালে ইউপিডিএফ (মূল) দলের পোস্ট কমান্ডার জিমিত চাকমাকে গুরুতর আহত ও রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে নিরাপত্তাবাহিনী তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়।

এ সময় আটককৃত জিমিত চাকমার কাছ থেকে একটি স্থানীয়ভাবে তৈরি পিস্তল, গোলাবারুদ, ইউপিডিএফের দলীয় বইপুস্তক এবং চাঁদা আদায়ের বিভিন্ন নথিপত্র উদ্ধার করা হয়। নিরাপত্তাবাহিনী জানায়, আটক জিমিত চাকমা গত বছর খাগড়াছড়িতে সংঘটিত ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান নেতা ছিলেন। এ ছাড়াও তিনি বহুল আলোচিত রামসু বাজার সহিংসতা এবং তিনজন উপজাতি হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন। তার বিরুদ্ধে অপহরণ ও চাঁদাবাজিসহ একাধিক ফৌজদারি মামলা রয়েছে।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আটককৃত জিমিত চাকমাকে গুইমারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যাসহ মোট সাতটি মামলা রয়েছে, যার মধ্যে দুটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে।” তাকে মাটিরাঙ্গা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে এবং আজকের ঘটনায় থানায় নতুন একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

জেএইচআর

Link copied!