ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ২৬ জুন, ২০২৬

অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়ন মাগুরা দলকে সংবর্ধনা

মিরাজ আহমেদ, মাগুরা

মিরাজ আহমেদ, মাগুরা

জুন ২৬, ২০২৬, ০৭:৪৩ পিএম

অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়ন মাগুরা দলকে সংবর্ধনা

দেশের ফুটবলে নতুন ইতিহাস গড়া ‘অনূর্ধ্ব-১৭ জাতীয় চ্যাম্পিয়নশিপ-২০২৫’-এর চ্যাম্পিয়ন মাগুরা জেলা ফুটবল দলকে সংবর্ধনা দেওয়া হয়েছে। 

শুক্রবার বিকেলে মাগুরা জেলা অডিটোরিয়াম ও নোমানী ময়দানে জেলা ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফএ) ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ মো. মনোয়ার হোসেন খান। তিনি তরুণ ফুটবলারদের এই অভাবনীয় সাফল্যে সন্তোষ প্রকাশ করে ব্যক্তিগত তহবিল থেকে খেলোয়াড়দের এক লাখ টাকা পুরস্কার প্রদান করেন। তিনি বলেন, “মাগুরার এই কিশোর ফুটবলাররা শুধু একটি ট্রফি জয় করেনি, তারা পুরো জেলার সম্মান ও গৌরব বৃদ্ধি করেছে। তাদের এই সাফল্য আগামী প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও উৎসাহিত করবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন (বিপিএম-সেবা), জেলা পরিষদের প্রশাসক আলহাজ আলী আহম্মেদ, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. রুবাইয়াত হোসেন খান, জেলা ক্রীড়া অফিসার বিএম সাজিন ইসরাত এবং জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি শরীফ আজিজুল হাসান (মোহন)। জেলা প্রশাসক মোতাকাব্বির আহমেদ অসুস্থ থাকায় তাঁর পক্ষে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের।

বক্তারা বলেন, মাগুরার ফুটবলাররা জাতীয় পর্যায়ে নিজেদের যোগ্যতার চূড়ান্ত প্রমাণ দিয়েছেন। তৃণমূল পর্যায় থেকে সঠিক পরিকল্পনা ও নিয়মিত প্রশিক্ষণের ফলেই এই সাফল্য অর্জিত হয়েছে। এই অর্জন মাগুরার ক্রীড়া ইতিহাসে এক গৌরবোজ্জ্বল মাইলফলক হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবে।

উল্লেখ্য, রাজধানীর কমলাপুর ও মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৭ জাতীয় চ্যাম্পিয়নশিপের ফাইনালে জামালপুর জেলাকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে মাগুরা জেলা দল শিরোপা জয়ের গৌরব অর্জন করে। টুর্নামেন্টের গ্রুপ পর্বে জামালপুর, নীলফামারী ও চট্টগ্রামের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স এবং সেমিফাইনালে মৌলভীবাজারকে হারানোর পর ১১ দিনের লড়াই শেষে এই জাতীয় শিরোপা ঘরে তোলে মাগুরার কিশোররা।

দলটি মাগুরায় পৌঁছালে জেলার সর্বস্তরের মানুষের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। শহরের বেপারীপাড়া জামে মসজিদ এলাকায় ক্রীড়াপ্রেমী মানুষ খেলোয়াড়দের ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন। পরে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। জেলার ক্রীড়াসংশ্লিষ্টরা মনে করছেন, এই সাফল্য মাগুরার ফুটবল অঙ্গনকে নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং ভবিষ্যতে আরও প্রতিভাবান খেলোয়াড় তৈরিতে বড় অনুপ্রেরণা জোগাবে।

জেএইচআর

Link copied!