ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ২৬ জুন, ২০২৬

মহেশপুরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে জামায়াতের মানববন্ধন

সাইফুল ইসলাম, মহেশপুর (ঝিনাইদহ)

সাইফুল ইসলাম, মহেশপুর (ঝিনাইদহ)

জুন ২৬, ২০২৬, ০৭:৩৩ পিএম

মহেশপুরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে জামায়াতের মানববন্ধন

২৬ জুন আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে ঝিনাইদহের মহেশপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহেশপুর উপজেলা শাখার যুব বিভাগ। শুক্রবার আসর নামাজের পর মহেশপুর কলেজ স্ট্যান্ড এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

যুব বিভাগের সভাপতি আমিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মহেশপুর উপজেলা জামায়াতের আমির ফারুক আহমেদ। তিনি বলেন, মাদক আমাদের সমাজ ও যুবসমাজকে ধ্বংস করে দিচ্ছে। পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে মাদক কীভাবে আমাদের দেশে আসে, কীভাবে প্রবেশ করে, এটা আমার বোধগম্য হয় না। মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে উপজেলা জামায়াতের নায়েবে আমির ফকির আহমেদ বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, সমাজ ও প্রশাসনকে একসঙ্গে কাজ করতে হবে। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করা আমাদের সবার দায়িত্ব।

উপজেলা জামায়াতের সেক্রেটারি ইসমাইল হোসেন পলাশ বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। এর বিস্তার রোধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি।

এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন আদর্শ প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান, পৌর জামায়াতের সেক্রেটারি আবুল কালাম এবং পৌর আমির নওফেল হোসাইনসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মাদকের বিরুদ্ধে তীব্র জনসচেতনতা তৈরির লক্ষ্যেই এই মানববন্ধনের আয়োজন করা হয় বলে জানান আয়োজকেরা।

জেএইচআর

Link copied!