ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ২৬ জুন, ২০২৬

ড্রেসিংরুমে আটকে গেলেন খেলোয়াড়, ১০ জন নিয়েই মাঠে নামল তিউনিসিয়া!

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

জুন ২৬, ২০২৬, ০৭:৫০ পিএম

ড্রেসিংরুমে আটকে গেলেন খেলোয়াড়, ১০ জন নিয়েই মাঠে নামল তিউনিসিয়া!

বিশ্বকাপ ফুটবলের মঞ্চ মানেই নতুন কোনো রোমাঞ্চ বা অবিশ্বাস্য নাটকীয়তা। তবে ম্যাচের শুরুতে একাদশের খেলোয়াড় ড্রেসিংরুমে আটকে থাকার কারণে কোনো দল ১০ জন নিয়ে মাঠে নেমেছে এমন কাণ্ড সহজে দেখা যায় না। কানসাস সিটি স্টেডিয়ামে নেদারল্যান্ডস ও তিউনিসিয়ার মধ্যকার ম্যাচে তেমনই এক নজিরবিহীন ও অদ্ভুত ঘটনা ঘটেছে, যা এখন বিশ্ব ফুটবলে আলোচনার কেন্দ্রবিন্দুতে।

ম্যাচ শুরুর আগমুহূর্তে সাধারণত দুই দলের ফুটবলাররা মাঠে নিজেদের ফরমেশন গুছিয়ে নেন। গ্যালারিতেও চলতে থাকে কিক-অফের কাউন্টডাউন। ডাচরা যখন ২-০ গোলে এগিয়ে থেকে জয়ের খোঁজে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই দেখা যায় এক অবিশ্বাস্য দৃশ্য। রেফারি কাতিয়া গার্সিয়া বাঁশি বাজানোর ঠিক আগমুহূর্তে লক্ষ্য করা যায় তিউনিসিয়া দলে একজন খেলোয়াড় কম।

খোঁজ নিয়ে জানা যায়, দলটির মিডফিল্ডার এলিয়েস স্কহিরি তখনও ড্রেসিংরুম থেকে বের হতেই পারেননি। সতীর্থরা বিষয়টি টের পাওয়ার পর ম্যাচ শুরুর ঠিক আগমুহূর্তে খেলা থামিয়ে দিতে বাধ্য হন রেফারি। এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় ডাচ কোচ রোনাল্ড কোম্যানকেও বেশ বিরক্ত হতে দেখা যায়। অবশ্য পরিস্থিতি বেগতিক দেখে কয়েক মুহূর্তের মধ্যেই ড্রেসিংরুম থেকে দৌড়ে মাঠে এসে দলের সঙ্গে যোগ দেন স্কহিরি। তবে ততক্ষণে পুরো মাঠজুড়ে তৈরি হয় এক চরম বিভ্রান্তি ও অস্বস্তিকর বিলম্ব।

এই ঘটনাকে কেন্দ্র করে তিউনিসিয়ার ডাগআউট ও ম্যাচ অফিশিয়ালদের মধ্যে বেশ উত্তেজনাপূর্ণ বাকবিতণ্ডাও চলতে দেখা যায়। মাঠের এমন হ য ব র ল অবস্থা দেখে বিবিসির ধারাভাষ্যকার স্টিভ উইলসন বিস্ময় প্রকাশ করে বলেন, “আমাদের খেলা থামাতে হচ্ছে, কারণ তিউনিসিয়া একজন খেলোয়াড় কম নিয়ে মাঠে নেমেছে।” সাবেক ইংল্যান্ড ডিফেন্ডার স্টিফেন ওয়ার্নকও অবাক হয়ে প্রশ্ন তোলেন, “এমন মঞ্চে কীভাবে এটা সম্ভব?”

পরবর্তীতে ধারণা করা হয়, সবাই যখন মাঠের উদ্দেশ্যে ড্রেসিংরুম ছাড়ছিলেন, তখন হয়তো স্কহিরি ওয়াশরুমে ছিলেন অথবা অন্য কোনো কারণে সেখানে আটকে পড়ে দল থেকে বিচ্ছিন্ন হয়ে যান। কারণ যা-ই হোক না কেন, বিশ্বকাপের মতো বৈশ্বিক আসরে তিউনিসিয়ার এমন অপেশাদার ও অদ্ভুত ভুল ফুটবল ইতিহাসে এক নতুন হাস্যরসের খোরাক জোগাল।

জেএইচআর

Link copied!