ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ২৬ জুন, ২০২৬

ফুলবাড়ীতে জামায়াতের যুব বিভাগের মাদকবিরোধী মানববন্ধন

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

জুন ২৬, ২০২৬, ০৮:৫৩ পিএম

ফুলবাড়ীতে জামায়াতের যুব বিভাগের মাদকবিরোধী মানববন্ধন

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল পাঁচটায় ফুলবাড়ী জিরো পয়েন্টে এই কর্মসূচি পালন করা হয়।

ফুলবাড়ী উপজেলা জামায়াতে ইসলামীর যুব বিভাগের সভাপতি রোকুনুজ্জামান রতনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল হালিম রানার সঞ্চালনায় মানববন্ধনে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল মালেক এবং সেক্রেটারি মাওলানা আবদুর রহমান।

এ সময় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা জামায়াতে ইসলামীর পেশাজীবী বিভাগের সভাপতি রফিকুল ইসলাম এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মাওলানা সেকেন্দার আলী।

মানববন্ধনে বক্তারা বলেন, মাদক বর্তমান যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। একটি সুস্থ ও মাদকমুক্ত সমাজ গঠনে তরুণ ও যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। একই সাথে তাঁরা মাদকের বিস্তার রোধে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর আহ্বান জানান। কর্মসূচিতে স্থানীয় জামায়াত ও যুব বিভাগের বিপুল সংখ্যক নেতাকর্মীসহ সাধারণ উৎসুক জনতা অংশ নেন।

জেএইচআর

Link copied!