ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ২৬ জুন, ২০২৬

আবালপুরে আপনজনদের ভালোবাসায় সিক্ত এমপি মনোয়ার হোসেন

মিরাজ আহমেদ, মাগুরা

মিরাজ আহমেদ, মাগুরা

জুন ২৬, ২০২৬, ০৭:৩০ পিএম

আবালপুরে আপনজনদের ভালোবাসায় সিক্ত এমপি মনোয়ার হোসেন

মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ মনোয়ার হোসেন খানকে নিজ গ্রামের মানুষের পক্ষ থেকে উষ্ণ সংবর্ধনা ও গণঅভ্যর্থনা জানানো হয়েছে। 

শুক্রবার বিকেলে মাগুরা সদর উপজেলার আবালপুর স্কুল মাঠে আবালপুর গ্রামবাসীর আয়োজনে অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়। হাজারো গ্রামবাসী, রাজনৈতিক নেতাকর্মী এবং তরুণ প্রজন্মের উপস্থিতিতে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে সংসদ সদস্য মনোয়ার হোসেন খান বলেন, “আমি আপনাদের সন্তান। জনগণের ভালোবাসা ও আস্থা আমার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় শক্তি। জনগণের প্রত্যাশা পূরণ এবং মাগুরার উন্নয়নের জন্য যা যা প্রয়োজন, তা বাস্তবায়নে আমি সর্বোচ্চ চেষ্টা করে যাব।”

বক্তব্যে তিনি মাদক ও অনলাইন জুয়ার ভয়াবহতা তুলে ধরে বলেন, “একটি পরিবার, একটি সমাজ কিংবা একটি জাতিকে ধ্বংস করার জন্য মাদক ও অনলাইন জুয়ার মতো ভয়াবহ ব্যাধিই যথেষ্ট। আমাদের সন্তানদের রক্ষায় পরিবার, সমাজ ও প্রশাসনকে একযোগে কাজ করতে হবে। মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে, এতে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।” তরুণ সমাজকে পথভ্রষ্ট হওয়া থেকে বাঁচাতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড বৃদ্ধির ওপরও তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান ইমাম সুজা ও আলমগীর হোসেন এবং সদর থানা বিএনপির সাবেক আহ্বায়ক কুতুবউদ্দিন কুতুবসহ স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মেহরাব আহম্মেদ মাহী।

এ সময় পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিল, এমপির সহধর্মীনি, জেলা কৃষক দলের সভাপতি রুবায়েত হোসেন খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আব্দুর রহিম, ছাত্রদলের সাবেক সভাপতি নাজমুল হাসান লিটন, সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান তিতাস, জেলা বিএনপির সদস্য আহম্মদ হোসেন, ইয়ামিন আলী খান, বসির আহমেদ, ইরান বিশ্বাস, আমিরুল মাস্টার ও আখিরুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সংসদে মাগুরাবাসীর বিভিন্ন দাবি-দাওয়া, উন্নয়ন পরিকল্পনা ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় জোরালোভাবে তুলে ধরায় মনোয়ার হোসেন খানের প্রতি জেলার মানুষের প্রত্যাশা অনেক বেড়েছে। তাঁর নেতৃত্বে মাগুরা উন্নয়ন ও অগ্রগতির নতুন ধারায় এগিয়ে যাবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।

সংবর্ধনা অনুষ্ঠানের শেষ দিকে স্থানীয় প্রবীণ ও গণ্যমান্য ব্যক্তিরা সংসদ সদস্য মনোয়ার হোসেন খানের হাতে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক তুলে দেন। নিজ গ্রামের মানুষের এই অকৃত্রিম ভালোবাসা ও আন্তরিক অভ্যর্থনায় সিক্ত হয়ে সংসদ সদস্য সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং মাগুরার জনকল্যাণে নিরলসভাবে কাজ করে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

জেএইচআর

Link copied!