ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ২৮ জুন, ২০২৬

৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ২৮, ২০২৬, ০৬:৫৮ পিএম

৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ

৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৩২০ জন এবং নন-ক্যাডার পদে ২০১ জনসহ মোট ১ হাজার ৫২১ জনকে সাময়িকভাবে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।

রোববার (২৮ জুন) পিএসসির ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়।

প্রকাশিত ফলাফলে দেখা যায়, বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য ১ হাজার ৩২০ জনকে এবং নন-ক্যাডার পদে ২০১ জনকে সুপারিশ করা হয়েছে। সব মিলিয়ে মোট ১ হাজার ৫২১ জন চূড়ান্তভাবে সাময়িক সুপারিশ বা মনোনয়ন পেয়েছেন।

এর আগে পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম জুলাইয়ের প্রথম সপ্তাহে ফল প্রকাশের সম্ভাবনার কথা জানিয়েছিলেন। তবে প্রয়োজনীয় প্রশাসনিক ও কারিগরি কার্যক্রম নির্ধারিত সময়ের আগেই সম্পন্ন হওয়ায় রোববারই ফলাফল প্রকাশ করা হয়েছে।

পিএসসি সূত্র জানায়, মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পর প্রার্থীদের চূড়ান্ত যাচাই-বাছাই এবং নম্বর সংকলনের কাজ দ্রুত সম্পন্ন করা হয়। ফলে নির্ধারিত সময়ের আগেই কমিশন ফলাফল প্রকাশ করতে সক্ষম হয়েছে।

এর আগে ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষায় ৩ হাজার ৬৩১ জন প্রার্থী উত্তীর্ণ হন। পরে মে মাস থেকে তাদের মৌখিক পরীক্ষা গ্রহণ করা হয়।

এদিকে নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে কমিশনের প্রণীত ‘ওয়ান বিসিএস, ওয়ান ইয়ার’ রোডম্যাপ বাস্তবায়নের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পিএসসি। কমিশনের পরিকল্পনা অনুযায়ী, ৫০তম বিসিএস থেকে এ নীতি পূর্ণাঙ্গভাবে কার্যকর করা হবে।

এম জি

Link copied!