ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২৯ জুন, ২০২৬

মুলাদীতে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার, স্ত্রী আটক

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ২৯, ২০২৬, ০৩:৪৩ পিএম

মুলাদীতে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার, স্ত্রী আটক

বরিশালের মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়নের চরমালিয়া গ্রামে নিখোঁজ হওয়ার তিন দিন পর হারুন হাওলাদার (৬০) নামে এক ব্যক্তির মাটিচাপা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকালে তার বাড়ির পাশের একটি স্থান থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পারিবারিক সূত্র জানায়, হারুন হাওলাদার নিখোঁজ হওয়ার পর তার ছেলে এইচ এম জাফর হাওলাদার মুলাদী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডিতে তিনি তার বাবাকে অপহরণ করা হয়েছে বলে উল্লেখ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন জানান।

নিহতের স্বজনদের দাবি, পারিবারিক বিরোধ ও পরকীয়াজনিত দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। এ ঘটনায় তারা নিহতের স্ত্রী সেলিনা বেগমের সম্পৃক্ততার অভিযোগ তুলেছেন। তবে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কাউকে অভিযুক্ত করেনি।

পুলিশ জানিয়েছে, ঘটনার রহস্য উদ্ঘাটনের স্বার্থে নিহতের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক রাখা হয়েছে। একই সঙ্গে এ ঘটনায় অন্য কোনো ব্যক্তি জড়িত আছেন কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।

স্থানীয়দের ভাষ্য, এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য হান্নান চৌকিদার বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করছি। তদন্ত শেষে প্রকৃত সত্য উদ্ঘাটিত হবে বলে আশা করছি।

তদন্ত কর্মকর্তা বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ চলছে। তদন্তের স্বার্থে এ মুহূর্তে এর বেশি কিছু বলা সম্ভব নয়।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন, ঘটনাস্থল থেকে সংগ্রহ করা আলামত এবং তদন্তে পাওয়া তথ্য-উপাত্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

এম জি
 

Link copied!