ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২৯ জুন, ২০২৬

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৫৯২ মামলা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ২৯, ২০২৬, ০৪:০৬ পিএম

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৫৯২ মামলা

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে ২ হাজার ৫৯২টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। একই অভিযানে শত শত যানবাহনের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

রোববার রাজধানীর বিভিন্ন এলাকায় পরিচালিত এই অভিযানে ট্রাফিক বিভাগের আটটি বিভাগ অংশ নেয়। ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, ট্রাফিক-রমনা বিভাগে ১২টি বাস, ১টি ট্রাক, ৭টি কাভার্ডভ্যান, ২১টি সিএনজি এবং ২৭টি মোটরসাইকেলসহ মোট ১২১টি মামলা করা হয়েছে।

একই দিনে ট্রাফিক-লালবাগ বিভাগে ১৫টি বাস, ৬টি ট্রাক, ২টি কাভার্ডভ্যান, ২৪টি সিএনজি ও ১৮১টি মোটরসাইকেলসহ মোট ২৭৯টি মামলা করা হয়। ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৫টি বাস, ১টি ট্রাক, ১৫টি কাভার্ডভ্যান, ৯৫টি সিএনজি এবং ২৭৩টি মোটরসাইকেলসহ মোট ৪৬৩টি মামলা করা হয়েছে। এছাড়া ট্রাফিক-ওয়ারী বিভাগে ৩০টি বাস, ১৫টি ট্রাক, ১৪টি কাভার্ডভ্যান, ২৩টি সিএনজি ও ৬৭টি মোটরসাইকেলসহ মোট ১৯০টি মামলা করা হয়।

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৩টি বাস, ৬টি ট্রাক, ১০টি কাভার্ডভ্যান, ৭৮টি সিএনজি এবং ১৭৮টি মোটরসাইকেলসহ মোট ৩৪৮টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১৭টি বাস, ১১টি ট্রাক, ২১টি কাভার্ডভ্যান, ৭০টি সিএনজি ও ২৯৫টি মোটরসাইকেলসহ মোট ৪৮৮টি মামলা করা হয়েছে, যা এদিনের সর্বোচ্চ।

এছাড়া ট্রাফিক-উত্তরা বিভাগে ৫২টি বাস, ৩টি ট্রাক, ১৬টি কাভার্ডভ্যান, ৮৭টি সিএনজি ও ১৬০টি মোটরসাইকেলসহ মোট ৪৪৩টি মামলা করা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৩১টি বাস, ২টি ট্রাক, ১৩টি কাভার্ডভ্যান, ৫৭টি সিএনজি এবং ৯৪টি মোটরসাইকেলসহ মোট ২৬০টি মামলা দায়ের করা হয়।

অভিযানের অংশ হিসেবে বিভিন্ন অনিয়মে মোট ৫৪৯টি যানবাহন ডাম্পিং করা হয়েছে এবং ২৮৫টি যানবাহন রেকার করা হয়েছে। ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিত করতে রাজধানীজুড়ে ডিএমপির ট্রাফিক বিভাগের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এএন

Link copied!