ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২৯ জুন, ২০২৬

নকলা পৌরসভার বাজেট ঘোষণা

আব্দুল্লাহ আল-আমিন, নকলা (শেরপুর)

আব্দুল্লাহ আল-আমিন, নকলা (শেরপুর)

জুন ২৯, ২০২৬, ০৪:৪৮ পিএম

নকলা পৌরসভার বাজেট ঘোষণা

কোনো ধরনের নতুন কর আরোপ ছাড়াই শেরপুরের নকলা পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। 

সোমবার পৌর ভবনের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই বাজেট ঘোষণা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নকলা পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলম।

ঘোষিত প্রস্তাবিত বাজেটে মোট আয় ধরা হয়েছে ৬৮ কোটি ৮১ লাখ ৮৮ হাজার ৬৮০ টাকা এবং মোট ব্যয় ধরা হয়েছে ৬৪ কোটি ৩৬ লাখ ২৭ হাজার টাকা।

বাজেটের খাতওয়ারী বিবরণী থেকে জানা যায়, রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ১৬ কোটি ১৫ লাখ ২ হাজার ৭৮৭ টাকা এবং ব্যয় ১৪ কোটি ৮৮ লাখ ৭৬ হাজার টাকা। উন্নয়ন বাজেট ও প্রকল্প খাতে আয় নির্ধারণ করা হয়েছে ৪৮ কোটি ১৯ লাখ ৩ হাজার ৩৮২ টাকা এবং ব্যয় ৪৭ কোটি ৯৭ লাখ ৫১ হাজার টাকা। অন্যদিকে মূলধন বাজেটের আয় ধরা হয়েছে ৪ কোটি ৪৭ লাখ ৮২ হাজার ৫১১ টাকা এবং ব্যয় নির্ধারণ করা হয়েছে ১ কোটি ৫০ লাখ টাকা। সব মিলিয়ে প্রস্তাবিত বাজেটে সমাপনী জের বা উদ্বৃত্ত হিসেবে রাখা হয়েছে ৪ কোটি ৪৫ লাখ ৬১ হাজার ৬৮০ টাকা।

পৌর কর্তৃপক্ষ জানায়, নাগরিকদের ওপর নতুন কোনো করের বোঝা না চাপিয়ে পৌরসভার সার্বিক উন্নয়ন ও নাগরিক সুবিধা বৃদ্ধির লক্ষ্য নিয়ে এই উন্নয়নমুখী বাজেট প্রণয়ন করা হয়েছে।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৌরসভার বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী ও এলাকার সুধীজনরা উপস্থিত ছিলেন।

জেএইচআর

Link copied!