ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২৯ জুন, ২০২৬

রাবিতে ছাত্রদলের ‘অবৈধ সিট দখলের’ প্রতিবাদে ছাত্রশিবিরের মানববন্ধন

রাকিবুল হাসান, রাজশাহী

রাকিবুল হাসান, রাজশাহী

জুন ২৯, ২০২৬, ০৪:১৮ পিএম

রাবিতে ছাত্রদলের ‘অবৈধ সিট দখলের’ প্রতিবাদে ছাত্রশিবিরের মানববন্ধন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হলগুলোতে ছাত্রদল নেতাকর্মীদের ‘অবৈধভাবে’ সিট দখলের অভিযোগ তুলে এর প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, রাবি শাখা। 

সোমবার সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ছাত্রশিবিরের নেতারা অভিযোগ করেন, হল প্রশাসন ও প্রভোস্টরা নিয়মনীতি উপেক্ষা করে ছাত্রদলের শিক্ষার্থীদের হলে আসন বরাদ্দ দিচ্ছেন। তাঁদের দাবি, ছাত্রদলের নেতাকর্মীরা আবারও হল দখলের রাজনীতি শুরু করেছেন, যা সাধারণ শিক্ষার্থীদের জন্য বড় হুমকিস্বরূপ।

বক্তারা আরও অভিযোগ করেন, অনেকের ছাত্রত্ব শেষ হয়ে গেলেও তাঁরা অবৈধভাবে হলে অবস্থান করছেন। অন্যদিকে বৈধ শিক্ষার্থীরা সিট না পেয়ে গণরুম ও বারান্দায় মানবেতর জীবনযাপন করছেন।

মানববন্ধন থেকে অবৈধভাবে হলে অবস্থানকারীদের দ্রুত উচ্ছেদ, সাধারণ শিক্ষার্থীদের জন্য মেধার ভিত্তিতে সিট বরাদ্দ নিশ্চিত করা এবং হল প্রশাসনের পক্ষ থেকে অপেক্ষমাণ (ওয়েটিং) তালিকা প্রকাশের দাবি জানানো হয়। পাশাপাশি কোন যোগ্যতা বা মানদণ্ডের ভিত্তিতে শিক্ষার্থীদের সিট দেওয়া হচ্ছে, তা প্রকাশ্যে তুলে ধরারও আহ্বান জানান তাঁরা।

ছাত্রশিবিরের নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, হলের অবৈধ সিট দখল ও প্রশাসনের পক্ষপাতিত্ব বন্ধ না হলে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

মানববন্ধনে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জেএইচআর

Link copied!