ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২৯ জুন, ২০২৬
জেলা প্রশাসক মমিন উদ্দিন

মাদক থেকে দূরে থাকতে খেলাধুলার বিকল্প নেই

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি প্রতিনিধি

জুন ২৯, ২০২৬, ০৩:৫৭ পিএম

মাদক থেকে দূরে থাকতে খেলাধুলার বিকল্প নেই

ঝালকাঠির রাজাপুর উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়া সংগঠনের মধ্যে ক্রীড়া উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরি। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা গৌতম মণ্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) শামিম রেজা সজীব।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ক্রীড়ার প্রসার এবং মেধাবী খেলোয়াড় তৈরিতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে বলেও তিনি উল্লেখ করেন।

সভাপতির বক্তব্যে ইউএনও রিফাত আরা মৌরি বলেন, শিক্ষার পাশাপাশি খেলাধুলার চর্চা বাড়াতে শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়া সংগঠনগুলোর সক্রিয় ভূমিকা প্রয়োজন। উপজেলা প্রশাসন ভবিষ্যতেও ক্রীড়া উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে।

অনুষ্ঠান শেষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়া সংগঠনের প্রতিনিধিদের হাতে ফুটবল, ক্রিকেট, ভলিবলসহ বিভিন্ন ধরনের ক্রীড়া উপকরণ তুলে দেন অতিথিরা। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, ক্রীড়া সংগঠক, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জেএইচআর

Link copied!