ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

আশুগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক ২ ঘণ্টা অবরোধ, দীর্ঘ যানজট

আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

জুন ৩০, ২০২৬, ০৩:১১ পিএম

আশুগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক ২ ঘণ্টা অবরোধ, দীর্ঘ যানজট

মেঘনা নদীর বুকের চর সোনারামপুর এলাকায় ড্রেজার দিয়ে অবৈধভাবে মাটি কাটার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক প্রায় দুই ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। 

মঙ্গলবার দুপুরের দিকে এই অবরোধের ঘটনা ঘটে। এর ফলে মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং চরম দুর্ভোগে পড়েন শত শত যাত্রী ও যানবাহন চালক।

জানা গেছে, বিক্ষোভকারীরা প্রথমে চর সোনারামপুরে নদীর তীরে এক মানববন্ধন কর্মসূচি পালন করেন। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে আশুগঞ্জ বাজার হয়ে আশুগঞ্জ গোলচত্বর পর্যন্ত প্রদক্ষিণ করে। মিছিল শেষে আন্দোলনকারীরা আশুগঞ্জ গোলচত্বরে অবস্থান নিয়ে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন।

প্রায় দুই ঘণ্টা যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকায় দূরপাল্লা ও স্থানীয় রুটের সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

বিক্ষোভকারীদের অভিযোগ, চর সোনারামপুর এলাকায় ড্রেজার বসিয়ে দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাটি কাটা হচ্ছে। এর ফলে তীব্র নদীভাঙনের ঝুঁকি বাড়ছে এবং স্থানীয় বসতভিটা ও ফসলি জমিসহ পুরো এলাকা হুমকির মুখে পড়েছে।

আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়ে দেন, চর সোনারামপুর এলাকা থেকে ড্রেজার সরিয়ে অন্যত্র নেওয়া না হলে তাঁরা অবরোধ প্রত্যাহার করবেন না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন তাঁরা।

জেএইচআর

Link copied!