ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

ব্রাজিলকে বিদায় বলা সেই গণকের দেশ জার্মানিই ছিটকে গেল বিশ্বকাপ থেকে

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

জুন ৩০, ২০২৬, ০৪:০৩ পিএম

ব্রাজিলকে বিদায় বলা সেই গণকের দেশ জার্মানিই ছিটকে গেল বিশ্বকাপ থেকে

বিশ্বকাপ এলেই শিরোপার অন্যতম দাবিদার হিসেবে আলোচনায় থাকে ব্রাজিল। এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে টুর্নামেন্ট শুরুর আগেই জার্মান গবেষক ও গণিতবিদ জোয়াকিম ক্লেমেন্ট এমন এক ভবিষ্যদ্বাণী করেছিলেন, যা ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দেয়। তার দাবি ছিল, রাউন্ড অব ৩২-এ জাপানের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

ক্লেমেন্টের এই পূর্বাভাসকে অনেকেই গুরুত্ব দিয়েছিলেন। কারণ, এর আগে টানা তিনটি বিশ্বকাপে নিজের পরিসংখ্যানভিত্তিক মডেলের মাধ্যমে তিনি সঠিকভাবে চ্যাম্পিয়নের নাম অনুমান করেছিলেন। সেই কারণেই তার এবারের ভবিষ্যদ্বাণীও সমর্থকদের মধ্যে কৌতূহল ও শঙ্কা তৈরি করে।

সোমবার জাপানের বিপক্ষে নকআউট ম্যাচের শুরুতে মনে হচ্ছিল, ক্লেমেন্টের কথাই হয়তো সত্যি হতে চলেছে। ম্যাচের প্রথমার্ধেই গোল করে এগিয়ে যায় জাপান। ব্রাজিলকে চাপে রেখে তারা দারুণ ফুটবল উপহার দিলে অনেক দর্শকই ম্যাচের পাশাপাশি জোয়াকিম ক্লেমেন্টের পূর্বাভাস নিয়েও আলোচনা শুরু করেন।

কিন্তু বিরতির পর বদলে যায় ম্যাচের চিত্র। দুর্দান্ত প্রত্যাবর্তন করে কার্লো আনচেলত্তির শিষ্যরা। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় তুলে নিয়ে জাপানকে বিদায় করে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করে ব্রাজিল। ফলে ভুল প্রমাণিত হয় ক্লেমেন্টের বহুল আলোচিত ভবিষ্যদ্বাণী।

এদিকে একই দিনে মাঠে নামে ক্লেমেন্টের নিজ দেশ জার্মানিও। তুলনামূলক কম শক্তিশালী হিসেবে বিবেচিত প্যারাগুয়ের বিপক্ষে খেলতে নামে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে সবাইকে অবাক করে দিয়ে জার্মানিকে হারিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় করে দেয় প্যারাগুয়ে।

ফলে যে গবেষক ব্রাজিলের বিদায়ের পূর্বাভাস দিয়েছিলেন, শেষ পর্যন্ত তাকেই দেখতে হলো নিজের দেশের অপ্রত্যাশিত বিদায়। একই সঙ্গে এবারের বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনগুলোর একটি উপহার দেয় প্যারাগুয়ে, আর জার্মানির বিদায়ে নতুন করে আলোচনায় আসে ক্লেমেন্টের ব্যর্থ পূর্বাভাস।

এএন

Link copied!