ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

মৌলভীবাজারে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজার প্রতিনিধি

জুন ৩০, ২০২৬, ০৩:৪৮ পিএম

মৌলভীবাজারে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

মৌলভীবাজার জেলার নবাগত পুলিশ সুপার মো. মনিরুল ইসলামের সাথে জেলায় কর্মরত সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে পুলিশ সুপারের কার্যালয়ের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় জেলা পর্যায়ে নবাগত পুলিশ সুপারের যোগদানের পর পরিচিতি পর্বের পাশাপাশি জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও পেশাগত দায়িত্ব পালনে পারস্পরিক সহযোগিতার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। এ সময় সাংবাদিকরা জেলার বিভিন্ন সামাজিক ও অপরাধমূলক সমস্যা, যেমন- মাদক, তীব্র যানজট ও সাইবার অপরাধের চিত্র নবাগত পুলিশ সুপারের সামনে তুলে ধরেন।

সভায় বক্তব্য রাখেন মৌলভীবাজার প্রেসক্লাবের আহ্বায়ক বকশী ইকবাল আহমদ, সদস্য সচিব সৈয়দ হুমায়েদ আলী শাহিন, সিনিয়র সাংবাদিক আজাদুর রহমান আজাদ, নজরুল ইসলাম মুহিব, সৈয়দ উমেদ আলী, নুরুল ইসলাম শেফুল, শেখ সিরাজুল ইসলাম সিরাজ, মো. মাহবুবুর রহমান রাহেল, মু. ইমাদ উদ্দিন, এম এ হামিদ, আহমেদ ফারুক মিল্লাদ, হুসাইন আহমদ ও বিকুল চক্রবর্তী প্রমুখ।

উক্ত মতবিনিময় সভায় মৌলভীবাজার জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সকল গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

জেএইচআর

Link copied!