ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

পূর্বধলায় ধলাই নদীতে নিখোঁজের ২০ ঘণ্টা পর শিশুর লাশ উদ্ধার

পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি

পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি

জুন ৩০, ২০২৬, ০৩:৫২ পিএম

পূর্বধলায় ধলাই নদীতে নিখোঁজের ২০ ঘণ্টা পর শিশুর লাশ উদ্ধার

নেত্রকোণার পূর্বধলা উপজেলায় ধলাই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার প্রায় ২০ ঘণ্টা পর হোসাইন (১০) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত হোসাইন উপজেলার আগিয়া ইউনিয়নের কালডোয়ার দক্ষিণপাড়া গ্রামের রুক্কু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার (২৯ জুন) দুপুর ১টার দিকে হোসাইন তার দুই বন্ধু সাইমন (৬) ও আরিয়ানের (১০) সাথে খেলার ছলে কালডোয়ার পশ্চিমপাড়া এলাকার ধলাই নদীতে গোসল করতে নামে। সাঁতার না জানায় একপর্যায়ে তিনজনই পানিতে তলিয়ে যেতে থাকে। এ সময় সাইমনের বড় বোন আঁখি (১৪) ভাইকে খুঁজতে এসে নদীতে তাদের ভাসতে দেখে তাৎক্ষণিক পানিতে নেমে সাইমন ও আরিয়ানকে জীবিত উদ্ধার করতে পারলেও হোসাইন নিখোঁজ থাকে।

খবর পেয়ে পূর্বধলা ফায়ার সার্ভিসের কর্মী এবং ময়মনসিংহ থেকে আসা ডুবুরি দল বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত নদীটিতে উদ্ধার অভিযান চালায়। দীর্ঘ সময় অনুসন্ধান চালিয়েও হোসাইনের সন্ধান না পাওয়ায় রাতে অভিযান স্থগিত করা হয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম। তিনি পরদিন পুনরায় উদ্ধার অভিযান পরিচালনার নির্দেশ দেন।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্বজনেরা নদীতে নতুন করে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে দুর্ঘটনাস্থল থেকে প্রায় ১ কিলোমিটার ভাটিতে হোসাইনের মরদেহ ভাসতে দেখেন তার বাবা রুক্কু মিয়া। পরে তিনি নিজেই ছেলের মরদেহটি উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, উদ্ধার হওয়া মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই শিশুর মরদেহ দাফনের জন্য তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

জেএইচআর

Link copied!