ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

রাজশাহীতে পূর্ণাঙ্গ সরকারি ডেন্টাল কলেজের দাবিতে মানববন্ধন

রাকিবুল হাসান, রাজশাহী

রাকিবুল হাসান, রাজশাহী

জুন ৩০, ২০২৬, ০৪:০৯ পিএম

রাজশাহীতে পূর্ণাঙ্গ সরকারি ডেন্টাল কলেজের দাবিতে মানববন্ধন

রাজশাহী মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটকে পূর্ণাঙ্গ সরকারি ডেন্টাল কলেজ হিসেবে বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল ১০টায় রাজশাহী মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘ ৩৭ বছর ধরে রাজশাহী মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট উত্তরবঙ্গে ডেন্টাল শিক্ষা ও সাধারণ মানুষের দন্তচিকিৎসা সেবায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। কিন্তু সীমিত অবকাঠামো, তীব্র জনবল সংকট এবং প্রশাসনিক সীমাবদ্ধতার কারণে এখনো এটি পূর্ণাঙ্গ সরকারি ডেন্টাল কলেজে রূপান্তর করা হয়নি।

তাঁরা আরও উল্লেখ করেন, রাজশাহী বিভাগে কোনো পূর্ণাঙ্গ সরকারি ডেন্টাল কলেজ না থাকায় এ অঞ্চলের মানুষ উন্নত ও বিশেষায়িত দন্তচিকিৎসা সেবা থেকে নিয়মিত বঞ্চিত হচ্ছেন। একই সঙ্গে চিকিৎসক ও শিক্ষার্থীরাও উচ্চতর প্রশিক্ষণ এবং গবেষণার সুযোগ থেকে পিছিয়ে পড়ছেন।

শিক্ষার্থীদের দাবি, বর্তমান স্থানেই পূর্ণাঙ্গ সরকারি ডেন্টাল কলেজ প্রতিষ্ঠা করা হলে চিকিৎসাসেবার পরিধি বাড়বে, আধুনিক ও বিশেষায়িত দন্তচিকিৎসা নিশ্চিত হবে এবং গবেষণা ও একাডেমিক কার্যক্রম আরও সম্প্রসারিত হবে। এর ফলে সামগ্রিকভাবে উত্তরবঙ্গের মানুষের জন্য মানসম্মত সরকারি দন্তচিকিৎসা সেবা নিশ্চিত করা সম্ভব হবে।

মানববন্ধন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বর্তমান স্থানেই দ্রুত পূর্ণাঙ্গ সরকারি ডেন্টাল কলেজ বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়ার জোর আহ্বান জানানো হয়।

কর্মসূচিতে রাজশাহী মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটের শিক্ষার্থী নাফিস সাদিক, রুহুল কুদ্দুস সাফা, হাসনাইন রাফি, ফয়েজুর রহমান, ইশমাম উদ্দিন, শিমুল, অন্তর ঘোষ, মো. ইসরাফিল, তুর্য ও জারিফসহ সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।

জেএইচআর

Link copied!