ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

মালদ্বীপে জুস পান করছেন কেয়া পায়েল, পাশে কে এই যুবক?

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

জুন ৩০, ২০২৬, ০৪:২১ পিএম

মালদ্বীপে জুস পান করছেন কেয়া পায়েল, পাশে কে এই যুবক?

অভিনেত্রী কেয়া পায়েল বর্তমানে অবকাশ যাপনে রয়েছেন মালদ্বীপে। গতকাল থেকে নিজের ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভ্রমণের বিভিন্ন মুহূর্তের ছবি ও ভিডিও শেয়ার করছেন তিনি। কোথাও স্পিডবোটে সমুদ্রভ্রমণ, আবার কোথাও বিলাসবহুল রিসোর্টের বাথটাবে অবসর কাটানোর দৃশ্য তুলে ধরেছেন। তার এসব পোস্টে ভক্ত-অনুরাগীদের নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ভ্রমণের ছবির পাশাপাশি একটি ভিডিওও ছড়িয়ে পড়েছে, যা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, মালদ্বীপের একটি রেস্তোরাঁয় এক যুবকের সঙ্গে সময় কাটাচ্ছেন কেয়া পায়েল। দুজনকে একসঙ্গে খাবার খেতে এবং গল্প করতে দেখা যায়। একপর্যায়ে ওই যুবককে নিজ হাতে খাবার খাইয়েও দেন অভিনেত্রী। ভিডিওটি প্রকাশের পর থেকেই নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা।

ভিডিওটি সামনে আসার পর প্রশ্ন উঠেছে- কে এই যুবক? কেয়া পায়েলের সঙ্গে তার সম্পর্ক কী? বিষয়টি জানার জন্য অভিনেত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও বিদেশে অবস্থান করায় তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এছাড়া হোয়াটসঅ্যাপেও তার সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি।

এদিকে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ওই যুবকের নাম প্রাচুর্য। দীর্ঘদিন ধরেই তার সঙ্গে কেয়া পায়েলের প্রেমের সম্পর্ক রয়েছে বলে জানা গেছে। এর আগে তারা একসঙ্গে যুক্তরাজ্যেও ভ্রমণ করেছিলেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এমনকি তাদের সম্পর্কের বিষয়টি দুই পরিবারেরও জানা রয়েছে এবং ভবিষ্যতে বিয়ের পরিকল্পনা নিয়েও তারা ভাবছেন বলে আলোচনা চলছে। তবে এসব তথ্যের বিষয়ে কেয়া পায়েলের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, কেয়া পায়েলকে সর্বশেষ দেখা গেছে ‘সুখের গল্প’ নাটকে। মজুমদার শিমুল পরিচালিত নাটকটি গত ১৩ জুন মুক্তি পায়। এতে তার বিপরীতে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান।

এএন

Link copied!