ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

লালমনিরহাটের শিবরাম আদর্শ পাবলিক স্কুলে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

মিজানুর রহমান মিজান, লালমনিরহাট

মিজানুর রহমান মিজান, লালমনিরহাট

জুন ৩০, ২০২৬, ০৩:৫৪ পিএম

লালমনিরহাটের শিবরাম আদর্শ পাবলিক স্কুলে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

শিশুদের সৃজনশীলতা, কল্পনাশক্তি ও শিল্পবোধ বিকাশের লক্ষ্যে লালমনিরহাটের শিবরাম আদর্শ পাবলিক স্কুলের চার শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে এক বর্ণাঢ্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিক্ষা উপকরণ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফেবার-ক্যাসটেল-এর সৌজন্যে আয়োজিত এই প্রতিযোগিতায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিদ্যালয় প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে।

মঙ্গলবার শিবরাম আদর্শ পাবলিক স্কুলের অফিস কক্ষে বিভিন্ন গ্রুপে সেরা নির্বাচিত ১৬ জন শিক্ষার্থীর হাতে ফেবার-ক্যাসটেলের পক্ষ থেকে সনদপত্র, পুরস্কার ও সম্মাননা পত্র তুলে দেওয়া হয়। এর আগে গত বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে মূল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল।

প্রতিযোগিতায় বিদ্যালয়ের প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক শাখার চার শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। শিক্ষার্থীরা নিজেদের কল্পনা, অনুভূতি ও সৃজনশীল ভাবনাকে রঙ-তুলির মাধ্যমে কাগজে ফুটিয়ে তোলে। বিদ্যালয় চত্বরজুড়ে সৃষ্টি হয় এক প্রাণবন্ত ও আনন্দঘন পরিবেশ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি আমিনুর ইসলাম, প্রতিষ্ঠাতা ও পরিচালক রাশেদুল ইসলাম রাশেদ, ফেবার-ক্যাসটেলের পিপিই উম্মে আসমা খাতুন কণা, শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। চিত্রাঙ্কনের মতো সৃজনশীল আয়োজন শিশুদের আত্মবিশ্বাস বৃদ্ধি করে এবং তাদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করে।

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালক রাশেদুল ইসলাম রাশেদ বলেন, শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতার বিকাশে নিয়মিত এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে। ভবিষ্যতে আরও বড় পরিসরে বিভিন্ন সাংস্কৃতিক ও শিক্ষামূলক প্রতিযোগিতার আয়োজন করা হবে।

অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের উচ্ছ্বাস এবং অভিভাবকদের সন্তুষ্টি পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ শিশুদের সৃজনশীল বিকাশে এবং তাদের সুন্দর ভবিষ্যৎ গঠনে সহায়ক হবে।

জেএইচআর

Link copied!